শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

‘ঈশ্বর আমাকে সাহায্য করুন’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ‘বিগ বি’খ্যাত বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

এদিকে হাসপাতালে ভর্তি থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত পোস্ট করছেন কিংবদন্তি এই অভিনেতা। এরই ধারাবাহিকতায় নতুন একটি পোস্টে ঈশ্বরের সহায়তা চেয়েছেন তিনি।

প্রতি রোববার তার বাংলো জলসার সামনে ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ। যদিও লকডাউনের কারণে অনেকদিন থেকেই তা বন্ধ আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলোর সামনে ভক্তদের ভিড় জমানোর একটি পুরোনো ছবি পোস্ট করেছেন এই অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসা ও সহযোগিতার জন্য যে হাতগুলো উঠেছে, এগুলো আমার শক্তি। আমার সিস্টেম থেকে এগুলো কখনোই হারিয়ে যেতে দেবো না। তাই, ঈশ্বর আমাকে সাহায্য করুন। জলসার গেট আজ বন্ধ, জনশূন্য। তবে আশাতেই এই দুনিয়া চলছে।’

গত ১১ জুলাই করোনা আক্রান্ত হওয়ার খবর জানান অমিতাভ। তখন থেকেই হাসপাতালে ভর্তি তিনি। জানা গেছে, ধীরে ধীরে সেরে উঠছেন এই অভিনেতা।

এদিকে অমিতাভ ছাড়াও তার ছেলে অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন ও নাতনি আরাধ্য কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com