শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

রাফাতের ‘টাম কাড’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : সুফিয়ানা খ্যাত কণ্ঠশিল্পী শাহরিয়ার রাফাত। নিয়মিত স্টেজ শো, মিউজিক ভিডিও ও চলচ্চিত্রের প্লেব্যাক করে থাকেন। এছাড়া মাঝে মাঝে নাটকের টাইটেল গানে কন্ঠ দেন। এরই ধারাবাহিকতায় এবার ‘টাম কাড’ নামের নাটকের টাইটেল গানে কন্ঠ দিয়েছেন রাফাত।

শোয়েব চৌধুরীর কথায় ও সুরে গানটির সংগীত আয়োজন করেছেন রানা আকন্দ। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাকিব আহমেদ। গত বৃহস্পতিবার ক্রাউন মিউজিকের স্টুডিওতে এর রেকর্ড সম্পন্ন হয়। এ প্রসঙ্গে শোয়েব চৌধুরী বলেন, ‘ঈদের জন্য নির্মিত শামীম জামানের সাত পর্বের ধারাবাহিক নাটকের জন্য গানটি করা। রাফাতের গায়কীতে একটা দরদ আছে। সব মিলিয়ে সুন্দর একটি কাজ হয়েছে।আমার বিশ্বাস দর্শক গানটি উপভোগ করবে।’

শাহরিয়ার রাফাত রাইজিংবিডিকে বলেন, ‘সাধারণত আমি ফোক গান করি না। এই গানের কথাগুলো ভালো লেগেছে তাই কাজটি করেছি। ফোক আধুনিক বিচ্ছেদের অসাধারণ একটি গান হয়েছে। গানটি নিয়ে আমি আশাবাদী। আশা করি সবার ভালো লাগবে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com