শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

ঈদে ভালোবাসা আর অভিমানের মিউজিক্যাল ড্রামা ‘দোষ’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : আসছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নতুন একটি রোমান্টিক গানের মিউজিক ভিডিও প্রকাশ করেছে ইউটিউব চ্যানেল আই-গ্লাস মিউজিক। ‘দোষ’ শিরোনামে গানটি ২৪ জুলাই থেকে ইউটিউব চ্যানেলটিতে দেখা যাচ্ছে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী জয়। গানের কথা লিখেছেন লক্ষণকুমার আর সুর ও সংগীত আয়োজন করেছেন বাংলাদেশের জনপ্রিয় লিড গিটারিস্ট ও কম্পোজার রাজীব হোসাইন।

সারাক্ষণ ভালোবাসার খুনসুটি আর মান অভিমানের অপূর্ব কথার সম্ভার নিয়ে সাজানো হয়েছে গানটি। দেখলে মনে হবে এটি শুধু গানই নয়, মিউজিক্যাল ড্রামা।

গানটির গীতিকার লক্ষণকুমার বলেন, সুরকার রাজীব ভাইয়ের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। গানটি যে কোনো বয়সের যুগলদের কাছে ভালো লাগবে।

সুরকার রাজীব হোসাইন বলেন, আমি সব সময় কাজের মান বজায় রাখার জন্য ভালো কথা নিয়ে কাজ করার চেষ্টা করি। কারণ ভালো কথার ওপর ভালো সুর বা কম্পোজ করা যায়। এই গানের সুরটা গতানুগতিক ধারার একটু বাইরে। গানটিতে মডেল হয়েছেন শিল্পী জয় ও রিয়া। আশা করি গানটি সবার ভালো লাগবে।

কণ্ঠশিল্পী জয় বলেন, দোষ শিরোনামের গানটি নিয়ে আমি খুব আশাবাদী। গানের কথা ও সুর অসাধারণ। আমরা শিল্পীরা অন্য সবার মতো স্বাস্থ্যবিধি মেনে ঘরে ও বাইরে সংগীত নিয়ে কাজ করতে চাই। শিল্পীরা কখনো কারো করুণা নিয়ে বাঁচতে চায় না। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি রাজীব ভাইয়ের কাছে। আন্তরিকতার সাথে গানের কাজটি শেষ করার জন্য।

উল্লেখ্য, গত ঈদে এই শিল্পী ও গীতিকারের ‘ক্ষমা চেয়েছি’ শিরোনামে একটি গান প্রকাশ পায় এই ইউটিউব চ্যানেলে। করোনাজয়ী সেই গানটি সংগীতপ্রেমী মানুষের কাছে দারুণ সাড়া ফেলে।

গানটি দেখতে ক্লিক করুন- https://www.youtube.com/watch?v=4RY5_pNmMr4&feature=share

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com