বুধবার, ১০ Jun ২০২৬, ১১:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শিক কাবাব রেসিপি

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : ঈদে মাংস দিয়ে তৈরি করতে পারেন মুখরোচক খাবার। প্রিয়জনদের জন্য ঘরেই তৈরি করতে পারেন শিক কাবাব।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন শিক কাবাব-

যা লাগবে

হাড়-চর্বি ছাড়া মাংস ৫০০ গ্রাম, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, জয়ফল জয়ত্রী বাটা আধা চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, কাবাব মসলা আধা চা চামচ, পেঁপে বাটা ১ টেবিল চামচ, টকদই ২ টেবিল চামচ, ভিনেগার ১ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া টালা ১ চা চামচ, বেসন ১ টেবিল চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, শিক ৪-৫টি।

যেভাবে করবেন

মাংস পাতলা লম্বা স্লাইস করে নিন। একটি পাত্রে মাংস, টকদই, লবণ ও সব উপকরণ ভালো করে মিশিয়ে ২ ঘণ্টা ম্যারিটেন করে রাখুন। এবার ম্যারিনেট করা মাংস শিকে জমাট করে গেঁথে রাখুন। কাবাব বানানোর বক্সে কাঠ-কয়লার আগুনে শিকগুলো বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে থাকুন, মাঝে মাঝে ম্যারিনেট করা মসলা ব্রাশ করুন। মাংস ঝলসে এলে ঘি ব্রাশ করে আস্তে আস্তে খুলে প্লেটে ঢেলে রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করুন মুখরোচক শিক কাবাব।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com