শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

সিডি চয়েজের ঈদের আয়োজন

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ঈদ উপলক্ষে অডিও-ভিডিও প্রযোজনা সংস্থা সিডি চয়েজ বর্ণাঢ্য আয়োজন নিয়ে এসেছে। এবারের আয়োজনে রয়েছে অডিও গান, মিউজিক ভিডিও এবং নাটক। তবে গানের চেয়ে নাটকের সংখ্যাই এবার বেশি প্রতিষ্ঠানটির।

গানের তালিকায় রয়েছে ফয়সাল রাব্বিকীনের কথায় রেজোয়ান শেখের সুর ও সংগীতে শামজ ভাইয়ের একক গান ‘অন্তরে রাখি’, তানজীব সারোয়ারের কথা ও সুরে এবং সাজিদ সরকারের সংগীতে তানজীব সারোয়ার ও অঙ্কনের ডুয়েট গান ‘দুঃখ যত দাও, আহমেদ রিজভীর কথায় আহমেদ হুমায়ুনের সুর ও সংগীতে আসিফের একক গান ‘মিথ্যেবাদী’, নাবিল হাসানের সংগীতে তাহসানের কথা, সুর ও কণ্ঠে একক গান ‘একদিন’, ফয়সাল রাব্বিকীনের কথায় প্রত্যয় খানের সুর, সংগীত ও কণ্ঠে একক গান ‘তুমি জানো না’, রবিউল ইসলাম জীবনের কথায় বালামের সুর, সংগীত ও কণ্ঠে একক গান ‘তুমি রূপকথায়’, মেহেদী হাসান লিমনের কথায় জে এস এ মার্সেলের সুর ও সংগীতে পথিক নবীর একক গান ‘ফাঁকি’, মেহেদী হাসান লিমনের কথা, ইয়াসিন হোসেন নিরুর সুর ও সংগীতে ফজলুর রহমান বাবুর একক গান ‘প্রেমে মরা’, মাহমুদুল হাসানের সংগীতে শেখ সাদীর কথা, সুর ও কণ্ঠে একক গান ‘না এভাবে না’, মেহেদী হাসান লিমনের কথা আভ্রাল সাহিরের সুর ও সংগীতে এলিটার একক গান ‘তবুও তুমি’, রবিউল ইসলাম জীবনের কথায় বাপ্পা মজুমদারের সুর, সংগীত ও কণ্ঠে একক গান ‘মনটা ছুঁলেই বুঝবে’, হানিফ খানের কথা ও সুর এবং রোহান রাজের সংগীতে কাজী শুভর একক গান ‘জ্বালা শুধু বুকে’।

ঈদের মিউজিক ভিডিওর মধ্যে রয়েছে শামজ ভাইয়ের একক গান ‘অন্তরে রাখি’, মিলন ও বৃষ্টির ডুয়েট গান ‘গ্রহণ করো’ কাজী শুভর একক গান ‘কোকিলা’ তানজীব সারোয়ারের একক গান ‘মন পোষ মানে না’ ও ইফতেখারুল ইসলামের একক গান ‘যেও না দূরে’।

গান ভিডিওর পাশাপাশি সিডি চয়েস নাটকও প্রযোজনা করে। এবারের ঈদের প্রতিষ্ঠানটি থেকে প্রকাশ হচ্ছে- ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনা এবং মিশু সাব্বির, পায়েল, মারজুক রাসেল অভিনীত নাটক ‘বাঘের খাঁচা’, বিদ্যুৎ রায়ের রচনা ও জুয়েল হাসানের পরিচালনা এবং ইরফান সাজ্জাদ, পায়েল অভিনীত নাটক ‘এক দফা এক দাবি’, শামীম জামানের রচনা ও পরিচালনা এবং শামীম জামান, জামিল হোসেন, রিমি করিম অভিনীত নাটক ‘পেইনফুল’, শামীম জামানের রচনা ও পরিচালনা এবং শামীম জামান, আখম হাসান, অ্যাভ্রিল অভিনীত নাটক ‘সাইকেল মেকার’, মাহমুদ মাহিনের রচনা ও পরিচালনা এবং মুশফিক ফারহান ও তানিয়া বৃষ্টি অভিনীত নাটক ‘হ্যালো ম্যারিজ লাইফ’, হাসিব হোসেন রাখি পরিচালিত এবং মুশফিক ফারহান, মারজুক রাসেল ও অহনা অভিনীত ‘পেইন ড্রাইভ’, মেহেদি হাসান হৃদয় পরিচালিত এবং তৌসিফ, সাফা কবির অভিনীত ‘বিবাহ বিভ্রাট’, সহিদ উন নবী পরিচালিত এবং ফারহান, মারজুক রাসেল, পায়েল অভিনীত ‘কুফা’, ইমরাউল রাফাত পরিচালিত এবং তৌসিফ ও সাফা কবির অভিনীত ‘নিউলি ম্যারিড’, বৃন্দাবন দাসের রচনা ও শামীম জামানের পরিচালনায় চঞ্চল চৌধুরী, শামীম জামান, আখম হাসান অভিনীত ‘প্রতিবেশীকে ভালোবাসো’, মির্জা রাকিব রচিত ও মাইনুল হাসান খোকন পরিচালিত এবং মীর সাব্বির অভিনীত ‘সোহরাব রুস্তম’, সেতু আরিফ রচিত ও হাসিব খান পরিচালিত এবং মীর সাব্বির, চাষী আলম, শারিকা সাবা অভিনীত ‘প্রক্সি লাভার’, হারুন রুশোর রচনা ও পরিচালনায় শাওন, অনিক ও পারসা ইভানা অভিনীত ‘মাল্টিপ্লাগ’, বিদ্যুৎ রায় রচিত ও শেখ সেলিম পরিচালিক এবং মঞ্জু কুমার, সিয়াম নাসির, নাবিলা ইসলাম অভিনীত ‘রকেট ভাই’, সোহাগ কাজীর পরিচালনায় সিদ্দিকুর রহমান, নুসরাত জাহান পাপিয়া, সোহেল খান অভিনীত ‘ডুবাই জামাই’, মনসুর আলম নির্ঝরের রচনা ও পরিচালনায় এবং শাওন, তানিয়া বৃষ্টি, রুহি অভিনীত ‘লাভ উইথ বেনেফিট’, অঞ্জন আইচের পরিচালনায় ইরফান সাজ্জাদ, নাদিয়া নদী, অনিক, সূচনা অভিনীত ‘আমি সে ও নন্দিনী’, মনসুর আলম নির্ঝর পরিচালিত এবং মুশফিক ফারহান, তানিয়া বৃষ্টি, রুহি, অনিক অভিনীত ‘হেলথ কভারেজ’, বিদ্যুৎ রায়ের রচনা ও জুয়েল হাসানের পরিচালনায় এবং আ খ ম হাসান, নাদিয়া, মীম অভিনীত ‘মহামান্য প্রেমিক’, মাইদুল রাকিবের রচনা ও পরিচালনায় মারজুক রাসেল, অনিক, চাষী আলম ও তামান্না অভিনীত ‘গরুর মাংস’, মীর সাব্বিরের রচনা ও সোহাগ কাজীর পরিচালনায় মীর সাব্বির, পাপিয়া, সোহেল খান অভিনীত ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘চাকরি করলে সরকারি ব্যবসা করলে তরকারি’, মির্জা রাকিবের রচনা ও আদিত্য জনির পরিচালনায় আরফান আহমেদ অভিনীত ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘টুলেট পার্টনার’।

প্রত্যেকটি গান ও নাটক সিডি চয়েজের গান ও নাটকের আলাদা আলাদা ইউটিউব চ্যানেলে প্রকাশ হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার জহিরুল ইসলাম সোহেল। তিনি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ চলছে এখন। সচেতন মানুষজন এখনও প্রয়োজন না থাকলে বাইরে বের হচ্ছে না। ঈদেও তেমনই হবে বলে আমাদের ধারণা। তাই ঈদে ঘরবন্দি জীবন যাতে একঘেঁয়ে না হয় সেজন্য অনেকগুলো গান ও নাটক নিয়ে এসেছি আমরা। দর্শকরা আমাদের চ্যানেল থেকে তাদের পছন্দমতো গান ও নাটক খুঁজে নিয়ে শুনতে ও দেখতে পারবেন।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com