শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

দেশের শোবিজে যাত্রা শুরু করলো ড্রিম ক্যান্টিন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বিনোদনের সকল আয়োজন নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন প্রতিষ্ঠান। প্রথমেই সোশ্যাল মিডিয়ার ভিডিও শেয়ারিং প্ল্যাটফরমের ইউটিউবে যাত্রা শুরু করছে ড্রিম ‘ক্যান্টিন।’ এরপর অনলাইনের অন্যান্য স্ট্রিমিং মাধ্যমেও ড্রিম ক্যান্টিন নিজেদের কাজ প্রকাশ করবে। গান, নাটক, শর্টফিল্ম, তারকা ইন্টারভিউ, স্ট্যান্ডআপ কমেডিসহ নানান আয়োজন থাকছে তাদের। এই ঈদে তাদের গান নিয়ে যাত্রা শুরু হলেও ঈদ পরবর্তী সময়ে নাটক, শর্টফিল্ম এবং টেলিফিল্মের আয়োজনও থাকছে তাদের।

চ্যানেলটির কর্ণধার সজল বিশ্বাস বলেন, ‘বাংলাদেশের অনলাইন প্লাটফর্মে বিনোদন কন্টেন্ট নিয়ে এখন ব্যাপক জোয়ার চলছে । আমরাও চেষ্টা করছি সেই দলে শরিক হতে। বলব না আমরা ব্যতিক্রম কিছু করে ফেলবো। তবে চেষ্টা করতে চাই।’

এই ঈদের আয়োজনে আছে বেশ কিছু গান প্রকাশিত এই চ্যানেল থেকে। শিল্পীদের তালিকায় আছে, তাহসান খান, ন্যান্সি, লুৎফর হাসান, নিশিতা বড়ুয়া এবং কলকাতার শিল্পী হিল্লোল আচার্যি।

সবগুলো গান লিখেছেন ইশতিয়াক আহমেদ। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন, বেলাল খান, রাজন সাহা, অভিজিৎ জিতু ও আমজাদ হোসেন।

ড্রিম ক্যান্টিনের চ্যানেলে আজ মুক্তি পেল লুৎফর হাসানের গাওয়া গান ‘একা চলা নদী’ শুক্রবার দুপুর দুইটা থেকে অনলাইন দুনিয়ায় এই গানটি শুনতে পাবেন শ্রোতারা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com