শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ঈদকে উপলক্ষ করে অবমুক্ত হয়েছে ‘বলো কি করে’ শিরোনামে সাইদ রিয়েল এর একটি দ্বৈত গান। গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি। সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ড হ্যাকারের ইউটিউব চ্যানেল থেকে গতকাল সন্ধ্যায় অবমুক্ত হয় গানটি। গানটির কথা লিখেছেন চট্টগ্রামের গানের মানুষ জীবক বড়ুয়া এবং সুর করেছেন শিল্পী নিজেই। আর সাউন্ড ডিজাইন করেছেন যৌথভাবে শরীফ সুমন ও রিজভী অদিত।
গানটির একটি নান্দনিক মিউজিক ভিডিও প্রস্তুত করা হয়েছে। আর সেটি করেছেন জাহিদুল ইসলাম। সেই সঙ্গে ভিডিওটির এডিট ও কালারেও ছিলেন তিনি। পূর্বাচলের চমৎকার সব লোকেশনে ভিডিও ধারণ করেছেন পারবত রায়হান।
গানটি প্রসঙ্গে সাইদ রিয়েল বলেন, এটি আমার প্রথম দ্বৈত গান। ভালো লেগেছে। গানটির সুরও আমার করা। বেশ ভালো রেসপন্স পাচ্ছি। আশা করি যাঁরা ভালো গান শোনেন, তাঁরা নিরাশ হবেন না।
নগরকন্ঠ.কম/এআর