শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

প্রকাশ পেল ‘পরান পাখি বন্ধু’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ​ঈদ উপলক্ষে প্রকাশ পেল কণ্ঠশিল্পী সৈয়দ অমি’র নতুন একটি গান। গানটির শিরোনাম ‘পরাণ পাখি বন্ধু’।এটির কথা লিখেছেন ইসরাফিল রনি।সুর করেছেন শিল্পী নিজেই। গানটির গল্প নির্ভর করে ভিডিও নির্মাণ করেছেন অন্তর হাসান।এতে কণ্ঠশিল্পী সৈয়দ অমির সাথে ভিডিও চিত্রে মডেল হয়েছেন তরুণ মডেল ও অভিনেত্রী শাকিলা পারভীন।

নতুন গানটির মডেল হওয়ার প্রসঙ্গে শাকিলা বলেন,গানটি আমার অনেক পছন্দের গান। যখনি গানটি শুনলাম তখন আমার প্রাণ ছুঁয়ে গেছে।গানটি আমি অনেকবার শুনেছি। ‘পরান পাখি বন্ধু’ এই গান দিয়েই সৈয়দ অমির সাথে আমার প্রথম অভিনয়। একসাথে কাজ করতে পেরে আমি অনেক অানন্দিত। সব কিছু মিলিয়ে আমরা খুব ভালো ভাবে গানটির শুটিং করেছি ও শুটিং স্পটে অনেক মজা করেছি।আশা করি দর্শকরা আমাদেরকে ভিন্ন আঙ্গিকায় দেখতে পাবে।

সৈয়দ অমি বলেন,গানটি আমার অনেক পছন্দের একটি গান। আমি ও শাকিলাকে একসাথে দেখার পর পাবলিক রেসপন্স খুবই ভালো পাচ্ছি। অমি ও শাকিলাকে এক সাথে দেখে দশর্ক ও আমার ভক্তরা বেশ মানিয়েছে বলে সাড়া পাচ্ছি। গানটি সবাই দেখবেন, আশাকরি সবারই ভালো লাগবে।

পরাণ পাখি বন্ধু গানটি ৩০ জুলাই বিকেল ৫টায় ‘সান প্রডাকশন হাউজ’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com