শনিবার, ১১ Jul ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

সুশান্তের ময়নাতদন্তের ভিডিও ফাঁস, শোনা গেল চাঞ্চল্যকর কথোপকথন

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : মৃত্যুর পর দেড় মাস পেরিয়ে গেলেও বলিউডের প্রিয় মুখ সুশান্ত সিং রাজপুতকে নিয়ে ভারতে এখনও ঝড় চলছে। তার মৃত্যু রহস্য নিয়ে এখনও খবরের শিরোনাম হচ্ছে।

এ নিয়ে তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ। সেই তদন্তে বলিউডের নামিদামি তারকাদের জেরায় নানা তথ্য উঠে আসছে।

এরইমধ্যে নেটদুনিয়ায় ফাঁস হলো সুশান্তের ময়নাতদন্তের সময়কার একটি ভিডিও। যা এখন ভারতের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিওতে দুই ব্যক্তির চাঞ্চল্যকর কথোপকথন শুনতে পাওয়া গেছে। তাতে শোনা যাচ্ছে এক ব্যক্তি বলছেন, আশা করি এই ভিডিওটা লিক হবে না। তাতে আমাদের তদন্ত একেবারেই শেষ হয়ে যাবে।

ভারতের সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, ময়নাতদন্তের ভিডিওটি সুশান্তের হলেও এতে শুনতে পাওয়া কথাগুলো আদৌ আসল নাকি আলাদা করে ডাব করে কথাগুলো বসানো হয়েছে। এ বিষয়ে সন্দেহ থেকে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেউ এ বিষয়ে গণমাধ্যমে মুখ খোলেননি।

ভারতের গণমাধ্যমগুলো ভিডিওর কথোপকথনের সত্যতা না দিতে পারলেও ইতিমধ্যে নেটদুনিয়ায় ঝড় তুলেছে।

ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা বিভিন্ন মন্তব্যে মেতেছেন।

অনেকেই লিখেছেন, এই ভিডিওটি অনেককিছু বুঝিয়ে দিচ্ছে। মহারাষ্ট্র পুলিশ অনেক তথ্য, বড় বড় নাম চাপা দেয়ার চেষ্টা করছে।

সুশান্তভক্তদের মধ্যে অনেকের দাবি, ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে, ঠাণ্ডা মাথায় সুশান্তকে খুন করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com