শনিবার, ১১ Jul ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন অমিতাভ

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : অবশেষে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।

করোনায় আক্রান্ত হয়ে গত ১১ জুলাই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন বলিউড শাহেনশাহ। মরণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হন তার ছেলে অভিনেতা অভিষেক বচ্চন ও পুত্রবধূ ঐশ্বরিয়া রাই ও নাতনি আরাধ্যা।

চিকিৎসা শেষে গত ২৭ জুলাই ঐশ্বরিয়া রাই ও নাতনি আরাধ্যার করোনামুক্তি ঘটলেও এতোদিন লড়াই চালিয়ে যাচ্ছিলেন বর্ষীয়ান অমিতাভ।

অবশেষে করোনামুক্তির পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তিনি বাড়ি ফিরেছেন বিগবি।

এক টুইট বার্তায় অমিতাভ বচ্চন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, আমি কোভিড-১৯ পরীক্ষা করেছি। ছাড় দেয়া হয়েছে। আমি নির্জন কোয়ারেন্টাইনে ফিরে এসেছি।

নিজের করোনামুক্তির জন্য সৃষ্টিকর্তা, প্রয়াত মা-বাব, ভক্ত-অনুরাগী ও নানাবতী হাসপাতালের চিকিৎসক-নার্সদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com