শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

পূজা-আনিকার বন্ধু দিবসের গান প্রকাশ্যে

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বন্ধু দিবস আর ঈদ উৎসব- বিশেষ এই দুই আয়োজনে প্রকাশ পেয়েছে সংগীতাঙ্গনের দুই বন্ধু বাঁধন সরকার পূজা ও তাসনিম আনিকার গান। বন্ধুত্বের মাহাত্ম্যে তৈরি এ গানের শিরোনাম ‘ফ্রেন্ডস’।

গাওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন আনিকা নিজেই। শুধু তাই নয়, করেছেন ভিডিও নির্মাণ। সংগীতায়োজন করেছেন মীর মাসুম। এ গান প্রসঙ্গে পূজা বলেন, আনিকা আমার খুব ভালো বন্ধু। এবার আমরা দু’জন মিলে বন্ধুত্বের গান করলাম। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।

তাসনিম আনিকা বলেন, আমাদের বন্ধুত্ব অল্প দিনের হলেও বেশ গভীর। তাই ভাবলাম, একটা গান করলে কেমন হয়! এরপরই গানটি গুছিয়ে ফেললাম। বন্ধু দিবসকে (৩০ জুলাই) ঘিরেই গানটি করা। শ্রোতাদের ভালো লাগলেই আমি সার্থক।

বন্ধু দিবস আর ঈদ উৎসব উপলক্ষে রোববার (২ আগস্ট) গানটি প্রকাশ পায় আনিকার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com