শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : তেলেগু সিনেমার অভিনেত্রী পায়েল রাজপুত। ‘আরএক্স ১০০’ সিনেমার মাধ্যমে রুপালি জগেত পা রাখেন। প্রথম সিনেমাতেই আলোচনায় আসেন এই অভিনেত্রী।
‘আরএক্স ১০০’ সিনেমায় অভিনেতা কার্তিকেয়ার সঙ্গে পায়েলকে অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়। এর মধ্যে একটি চুমুর দৃশ্য ছিল। দৃশ্যটি সে সময় সাড়া জাগিয়েছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে পায়েল রাজপুত বলেন, ‘সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে চুমু বা অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মায়ের সঙ্গে আমি আলোচনা করি। মা অনুমতি দিলে তবেই আমি অভিনয় করি। মা আমাকে স্পষ্ট বলে দিয়েছেন, যদি এ ধরনের সাহসী দৃশ্যে স্বস্তি বোধ করি তাহলে কোনো সমস্যা নেই। যদিও আমি জানি, মা-বাবা আমার অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় দেখে অস্বস্তি বোধ করেন। কিন্তু তারা আমাকে কিছু বলেন না।’
‘আরএক্স ১০০’ বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল। শুধু তাই নয়, সিনেমাটির হিন্দি রিমেকও তৈরি হচ্ছে। এছাড়া পায়েল অভিনীত ‘ভেঙ্কি মামা’ সিনেমাটিও বক্স অফিসে বাজিমাত করেছে।
শোনা যাচ্ছে, রবি তেজার সঙ্গে একটি আইটেম গানে দেখা যাবে পায়েল রাজপুতকে।
নগরকন্ঠ.কম/এআর