বুধবার, ১০ Jun ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

টমেটো কলিজা ভুনা রেসিপি

Roast chicken liver with vegetables on wooden background.

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : মাংসের চেয়ে কলিজার পুষ্টিগুণ কোনো অংশে কম নয়। কলিজায় নানা রকমের ভিটামিন রয়েছে। আর পাকা টমেটোতে রয়েছে ভিটামিন সি, যা দাঁত ও হাড়ের সুস্থতা বজায় রাখে।

প্রিয়জনদের জন্য ঘরেই তৈরি করতে পারেন মুখরোচক টমেটোর কলিজা ভুনা।

যেভাবে তৈরি করবেন টমেটোর কলিজা ভুনা-

যা লাগবে

কলিজা এক কেজি, হলুদ গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া দুই চা চামচ, টকদই আধাকাপ, টমেটো তিনটি, ভাজা জিরা ও ধনিয়া গুঁড়া এক চা চামচ, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি এক কাপ, আদা ও রসুন বাটা দুই চা চামচ, গরম মসলা গুঁড়া এক চা চামচ, তেল এক কাপ, চিনি সামান্য, কাঁচামরিচ ছয়টি।

যেভাবে করবেন

কলিজা ছোট করে কেটে গরম পানিতে হলুদ দিয়ে তাতে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে অন্যান্য মসলা দিয়ে কষাতে হবে। এবার কলিজা দিয়ে নেড়ে টমেটো, কাঁচামরিচ ও চিনি দিয়ে নেড়ে ঢেকে ১৫ মিনিট রান্না করতে হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com