শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

ত্রিভুজ প্রেমের গল্পে তারিন

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : সদ্য টিনেজ পেরোনো তিথি একটু বেশি সাধারণ। অন্যদিকে মধ্য চল্লিশের নীলা খুব বেশি স্মার্ট। নীলা সম্পর্কে তিথির খালা। এ খালার কাছেই বড় হয়েছে তিথি। মা সম্পর্কে খুব বেশি কিছু জানে না সে। তিথির প্রতি নীলার ভালোবাসাও অদ্ভুত রকমের।

কখনও বন্ধু, কখনও বোন আবার কখনও কঠোর অভিভাবক। তিথি ভালোবাসে পিয়ালকে। কিন্তু দু’জনের মাঝে বিয়ে, ভবিষ্যৎ নিয়ে কোনো কথা হয়নি। নীলা বুঝতে পারে তিথির জীবনে কেউ আছে। তাই সে পিয়ালকে আসতে বলে।

দেখে ভালোও লাগে। অন্যদিকে পিয়ালও নীলার ব্যক্তিত্ব দেখে মুগ্ধ হয়। পিয়াল নীলাকে খুশি করার জন্য ঠাট্টা করে কথা বলে। এটা তিথির ভালো লাগে না। এক সময় সে পিয়ালের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। বাধ্য হয়ে পিয়াল সবকিছু নীলাকে জানায়। নীলা তিথির সঙ্গে কথা বলে। তিথি তার মায়ের সম্পর্কে জানতে চায়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদ উৎসবের নাটক ‘সেদিন বৃষ্টি এসেছিল’। ফারিয়া হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এমদাদুল হক খান।

এ নাটকে নীলা চরিত্রে অভিনয় করেছেন তারিন জাহান। এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, কিছুটা মনস্তাত্ত্বিক গল্প। আমার কাছে দারুণ লেগেছে। কাজটিও ভালো হয়েছে। আশা করি, দর্শকেরও ভালো লাগবে।’ নাটকে তিথি চরিত্রে নাবিলা ও পিয়ালের চরিত্রে অভিনয় করেছেন তানভীর। এটি আজ রাত ৮টা ২০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com