বুধবার, ১০ Jun ২০২৬, ১১:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গরুর মাংস দ্রুত সেদ্ধ করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : পবিত্র ঈদুল আজহা, মানে কোরবানির ঈদ। এই ঈদে বেশিরভাগ মানুষেরই খাদ্য তালিকায় থাকে গরুর মাংস। তবে গরুর মাংস শক্ত হওয়ায় ঝটপট রান্না করা যায় না, সময় লাগে। ফলে অনেকে মনে করেন প্রেসার কুকার ছাড়া গরুর মাংস তাড়াতাড়ি সেদ্ধ করার কোনো উপায় নেই।

কিন্তু গরুর মাংসকে নরম ও দ্রুত সেদ্ধ করার বেশ কিছু সহজ পদ্ধতি রয়েছে। এ প্রতিবেদনে আলোচিত যেকোনো একটি পদ্ধতি অবলম্বন করে আপনি মাংসকে নরম ও দ্রুত সেদ্ধ করতে পারেন।

টক দই: নরম, মোলায়েম ও তুলতুলে মাংস রান্না করতে চাইলে রান্নার আগে টক দই দিয়ে গরুর মাংস মেখে রেখে দিন। টক দই হাতের কাছে না থাকলে লেবু কিংবা ভিনেগার ব্যবহার করতে পারেন। তবে বেশিক্ষণ মাখিয়ে রাখবেন না, এতে মাংস অস্বাভাবিক নরম হয়ে যেতে পারে। ৩০ মিনিটের মতো রাখতে পারেন।

পেঁপে: গরুর মাংস তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য কাঁচা পেঁপের জুড়ি নেই। পেঁপে দিয়ে মাংস রান্না করলে সহজেই সেদ্ধ হয়। কিংবা মাংস রান্নার আগে পেঁপে, আনারস অথবা নাশপাতি- এই তিনটি ফলের যেকোনো একটি বেটে এবং আপনার প্রিয় মসলা যোগ করে মাংসকে ম্যারিনেট করুন। ৩০ মিনিটের মতো রাখতে পারেন। মাংসকে আনারসে বেশিক্ষণ রাখবেন না, কারণ আনারসের অ্যানজাইম মাংসকে খুব দ্রুত নরম করতে পারে।

লবণ: মাংস রান্নর আগে লবণ দিয়ে মেখে এক থেকে দুই ঘণ্টা রেখে দিন। এরপর সব লবণ ধুয়ে ফলে রান্না করলে দ্রুত সেদ্ধ হবে। কিংবা মাংস রান্না করার সময় শুরুতেই লবণ না দিয়ে রান্নার মাঝামাঝি সময়ে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিলে মাংস সেদ্ধ হবে এবং রান্নাটা তাড়াতাড়ি হবে।

চিনি: গরুর মাংস নরম করার জন্য রান্না করার সময় অল্প পরিমাণে চিনি দিতে পারেন। চিনি দিলে মাংস দ্রুত সেদ্ধ হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com