বুধবার, ১০ Jun ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সৌন্দর্য সচেতন পুরুষের জন্য ‘দ্য বারবার্স স্টেশন’

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : রাজধানীর গুলশানে যাত্রা শুরু করল আন্তর্জাতিক মানের সেলুন ‘দ্য বারবার্স স্টেশন’। গুলশান এভিনিউয়ের আর.এম সেন্টারের ৩য় তলায় পুরুষদের জন্য বিশেষায়িত এই সেলুন সম্প্রতি উদ্বোধন করা হয়।

সেলুনটির উদ্যোক্তারা মনে করেন, নারীর পাশাপাশি পুরুষও এখন সৌন্দর্যচর্চা নিয়ে বেশ সচেতন। পুরুষের সৌন্দর্যচর্চায় নতুনমাত্রা যোগ করার জন্যই দ্য বারবার্স স্টেশন-এর যাত্রা শুরু। উদ্যোক্তাগণ স্বপ্ন দেখেন দেশের মানুষকে আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার মাধ্যমে বারবার্স স্টেশন ব্র্যান্ডটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যাওয়ার।

করোনা পরিস্থিতিতে বারবার্স স্টেশন তাদের গ্রাহকদের জন্য স্বাস্থ্যবিষয়ক সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে প্রি-বুকিং এর মাধ্যমে সরাসরি সেবা গ্রহণ, সেলুনে ঢোকার পূর্বেই স্যানিটাইজেশন বক্সের মাধ্যমে জীবাণুমুক্তকরণ এবং সকল গ্রাহকের শারীরিক তাপমাত্রা পরিমাপ করা। এছাড়া গ্রাহকদের ওয়ান টাইম ডিসপোজেবল মাস্ক ও জুতো সরবরাহ করছে। পাশাপাশি সেলুনে প্রতিটি গ্রাহকের মধ্যে নিশ্চিত করা হচ্ছে নিরাপদ সামাজিক দূরত্ব।

‘দ্য বারবার্স স্টেশনে’ সেবা প্রদানকারী প্রতিটি কর্মী কোভিড-১৯ এর সময় নিরাপদভাবে সেবা প্রদানে আন্তর্জাতিকমানের পেশাদার প্রশিক্ষণপ্রাপ্ত। সেবা প্রদানকালীন সময়ে কর্মীরা ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) ও ফেস শিল্ড ব্যবহার করছে বলে জানিয়েছেন এর ‍উদ্যোক্তরা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com