শনিবার, ১১ Jul ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সুস্মিতার ‘টিপটিপ চোখের পানি’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বর্তমান সময়ের জনপ্রিয় মিউজিশিয়ান সাজ আহমেদ শাহরিয়ার। দীর্ঘদিন ধরেই গানের ভুবনে তার পদাচরণা। এদিকে তার স্ত্রী সুস্মিতা শারলিনও নিয়মিত মডেলিং ও উপস্থাপনা করে আসছেন। এবার সাজ শাহরিয়ারের সংগীতায়োজনে দুটি গানে কন্ঠ দিয়েছেন সুস্মিতা শারলিন।

‘ঝিরি ঝিরি’ ও ‘টিপটিপ চোখের পানি’ শিরোনামের দুটি গানের মাধ্যমে প্রথমবার সংগীতে নাম লেখান সুস্মিতা শারলিন। এই গান দুটি ঈদুল আজহায় সাজ শাহরিয়ারে ‘সাজ বেল্ড’ নামক মিক্স অ্যালবামে প্রকাশ করা হয়।

এগারোটি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এর মধ্যে সুস্মিতার দুটি গান রয়েছে। এছাড়া অ্যালবামটিতে দীপ, আনুশাহ, মিমি নাজনীন, লিজা, বেলাল খান ও নির্জরের গাওয়া গান রয়েছে।

এ প্রসঙ্গে সাজ বলেন, ‘সাজ বেল্ড’ অ্যালবামটি সাজানো হয়েছে ভিন্ন ধাচের কিছু গান নিয়ে। সুস্মিতার দুটি গান চমৎকার হয়েছে। অন্যদেরও গানও দারুণ হয়েছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com