শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর স্মৃতি নিয়ে বিশেষ নাটক

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের বাসিন্দা সেকান্দার আলী বঙ্গবন্ধুকে খুব ভালোবাসতেন। একবার বঙ্গবন্ধুর সঙ্গে তার সাক্ষাৎও হয়েছিল। সেকান্দার আলী যেহেতু খুব দরিদ্র ছিলেন তাই ১৯৭৫ সালের ১৬ জুন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দরিদ্র কৃষক তাকে ৩ হাজার টাকা অনুদানের চেক দেয়া হয়।

বঙ্গবন্ধু স্বাক্ষরিত চেকটি হাতে পেয়ে সেকান্দার আলী যেন আকাশের চাঁদ হাতে পান। এত টাকা হাতে পেয়েও তিনি ভাবতে থাকেন চেকটা ভাঙাবেন কি না? কারণ এ চেক ভাঙালে বঙ্গবন্ধুর অমূল্য স্বাক্ষরটা তার কাছ থেকে চলে যাবে।

দোটানায় যখন দুই মাস চলে গেল তখন ১৫ আগস্ট তিনি জানতে পারেন বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছে। তিনি সিদ্ধান্ত নেন এ চেক কোনোদিন তিনি আর ভাঙাবেন না। মৃত্যুর আগে সেকান্দার আলী উপলব্ধি করেন এ চেকটা শুধু তার নয়, এটা এ দেশের সম্পদ।

তিনি চেকটি এমন কোথাও দিয়ে যেতে চান যেন সেটা আজীবন স্মৃতি হয়ে বেঁচে থাকে এবং দেশের মানুষ এটি দেখতে পারেন। চেকটি তিনি বঙ্গবন্ধু জাদুঘরে দিয়ে দেবেন। কারণ এ জাদুঘরে বঙ্গবন্ধুর অনেক কিছুই রক্ষিত থাকবে।

এ রকম একটি গল্প নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ নাটক ‘সেকান্দার আলীর চেক’। মানস পালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাইদুল ইসলাম রানা। নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ। তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা। নাটকটি ১৫ আগস্ট একুশে টিভিতে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com