শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

অন্তঃসত্ত্বা কারিনা কাপুর

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউডের তারকা দম্পতি কারিনা কাপুর খান ও সাইফ আলী খান। এ যুগলের তৈমুর আলী খান নামে এক পুত্রসন্তান রয়েছে। এদিকে ১২ আগস্ট দুপুরে পিংকভিলা জানিয়েছে, তাদের সংসার আলো করে আসছে নতুন অতিথি।

সংবাদমাধ্যমটির এ প্রতিবেদনে জানানো হয়েছে—কারিনা কাপুর খান অন্তঃসত্ত্বা। দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন তিনি। কারিনা-সাইফের পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠজনরা এ খবর জানেন। কারিনার পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’-এর বাকি শুটিং করার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু শুটিং শুরুর আগেই তার বেবি বাম্প দেখা যাবে। এরপর বিষয়টি নিয়ে শুরু হয় জোর জল্পনা।

তবে বুধবার বিকালে এ নিয়ে মুখ খুলেন কারিনা কাপুর। এ অভিনেত্রী বলেন, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমাদের পরিবারে নতুন সদস্য আসছে। যারা আমাদের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

কয়েক দিন আগে কারিনা কাপুর তার সন্তান তৈমুর আলীকে নিয়ে বাইরে বের হয়েছিলেন। এসময় দেখা যায়, ঢিলেঢালা সাদা রঙের টি-শার্ট, কালো রঙের আরামদায়ক প্যান্টের সঙ্গে স্নেকার্স পরেছেন তিনি।

২০১২ সালের অক্টোবরে ভালোবেসে ঘর বাঁধেন সাইফ-কারিনা। ২০১৬ সালের ২০ ডিসেম্বর জন্ম হয় এ দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খানের। জন্মের পর পরই বাবা-মায়ের মতো তারকা বনে যায় তৈমুর।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com