শনিবার, ১১ Jul ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

করোনাভাইরাসে আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : টালিউডে এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন পরিচালক রাজ চক্রবর্তী।

সোমবার টুইটারে রাজ নিজেই তার করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিনি জানান, বাবাকে কিছু দিন আগে হাসপাতালে ভর্তি করতে হয়। তার দুবার করোনা পরীক্ষা হয়। কিন্তু দুবারই রিপোর্ট নেগেটিভ আসে। আমারও করোনা পরীক্ষা করা হয়েছিল। কিন্তু তাতে রিপোর্ট পজেটিভ এসেছে।

আপাতত বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন রাজ ও তার পরিবার।

রাজের স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রীসহ পরিবারের অন্য সদস্যদের করোনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

শুভশ্রী আট মাসের অন্তঃসত্ত্বা। সেপ্টেম্বরেই তাদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। ঠিক এই অবস্থায় তাদের বাড়িতে করোনা হানা দিল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com