শনিবার, ১১ Jul ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

চুপিসারে বাগদান সারলেন কাজল!

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : চুপিচুপি বাগদান সারলেন দক্ষিনী অভিনেত্রী কাজল আগারওয়াল। গেল কয়েকদিন ধরেই দক্ষিনী সিনেমাপাড়ায় এমন গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ‘মাগাধিরা’ খ্যাত এই অভিনেত্রী। তবে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চুপিসারে বাগদান সেরেছেন দক্ষিনী অভিনেত্রী কাজল আগরওয়াল।

এমনকি খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। তার হবু বরের নাম গৌতম। তিনি পেশায় একজন ব্যবসায়ী। এই গোপন আংটি বদলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলের ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা শ্রীনিবাস বেলামকোন্দা।

কাজলের প্রেম-বিয়ে নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন শোনা গিয়েছে। এর আগে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন রটেছিল, আশীষ সাজনানি নামের এক হোটেল ব্যবসায়ীকে মন দিয়েছেন কাজল। প্রেমও করছেন তারা। যদিও তা গুঞ্জন পর্যন্তই রয়ে যায়। তারপর শোনা যায়, বাহুবলীর রানা দাগ্গুবতীর সঙ্গে নায়িকার প্রেমের গুঞ্জন। সেই গুঞ্জনেও জল ঢেলেছেন খোদ রানা। গেল কয়েকদিন আগেই মিহিকা বাজাজের সঙ্গে গাঁটছাড়া বেঁধেছেন রানা দাগ্গুবতী।

২০১৯ সালে একটি অনুষ্ঠানে হাজির হয়ে নিজের বিয়ে প্রসঙ্গে কাজল বলেছিলেন, ‘হ্যাঁ, আমি খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চাই। তবে তার মনের মানুষকে অবশ্যই ধার্মিক, যত্নশীল ও পজেটিভ হতে হবে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com