বুধবার, ১০ Jun ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কখন মাস্ক পরা জরুরি

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে অনেক দেশ। তবে দীর্ঘক্ষণ অনেকে মাস্ক পরে থাকতে পারেন না।

তবে এখন প্রশ্ন হলো– কোন সময়ে মাস্ক পরা জরুরি?

এ বিষয়ে মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ কনসালট্যান্ট ডা. ফাহিম আহমেদ রুপম (সিটি স্কিন সেন্টার, শান্তিনগর, ঢাকা) বলেন, মাস্ক পরলে করোনা সংক্রমণ রোধ করা যায়। তবে সবসময় আপনাকে মাস্ক পরে থাকতে হবে বিষয়টি এমন নয়।

১. ঘর থেকে বাইরে বের হলেই অবশ্যই আপনাকে মাস্ক পরতে হবে।

২. ব্যক্তিগত গাড়িতে যদি আপনি চলাচল করেন ও একা থাকেন তা হলে মাস্ক ব্যবহারের দরকার নেই। তবে ভাড়ায়চালিত গাড়ি ব্যবহার করলে মাস্ক পরুন।

৩. ব্যায়াম ও হাঁটার সময় মাস্ক পরবেন না। এত শ্বাস নিতে সমস্যা হতে পারে।

৪. আপনি যেখান দিয়ে হাঁটছেন, সেখানে যদি একা থাকেন; তবে মাস্ক না পরলেও হবে।

৫. মাস্ক ব্যবহার করলে গাড়ির এসি বন্ধ রেখে জানালার কাচ নামিয়ে দিন । এতে বাতাস চলাচল ঠিক থাকবে।

৬. গাড়ি দাঁড় করানো অবস্থায় মাস্ক ব্যবহার করুন। গাড়ি থেকে নামার সময় অবশ্যই মাস্ক পরে নিন।

৭. ঘরে করোনা রোগী থাকলে মাস্ক ব্যবহার করুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com