শনিবার, ১১ Jul ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

করোনামুক্ত হয়ে কাজ শুরু করেছেন তমা মির্জা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন চিত্রনায়িকা তমা মির্জা। দীর্ঘ সময় চিকিৎসার পর অবশেষে করোনামুক্ত হয়েছেন তিনি। শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না হলেও এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন।

১৫ আগস্ট তার উপস্থাপনায় দেশটিভির নিয়মিত অনুষ্ঠান ‘প্রিয়তমার প্রিয়মুখ’-এর নতুন পর্ব প্রচার হয়েছে। এতে তার অতিথি ছিলেন চিত্রনায়ক রিয়াজ। চলতি মাসেই এ অনুষ্ঠানের নতুন পর্ব ধারণের কাজে যোগ দেবেন তমা।

এ ছাড়া তার অভিনীত অসমাপ্ত কয়েকটি ছবির শুটিংও শুরু হবে আগামী মাসে। এসব ছবির জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন তিনি। কাজে ফেরা প্রসঙ্গে তমা বলেন, ‘আমার পুরো পরিবারই আক্রান্ত ছিল।

এখন সবাই সুস্থ। কিন্তু ভাইরাসে আক্রান্ত হওয়ার আগে যেভাবে ব্যস্ত থেকেছি, তার থেকে একটু কম কাজ করব এখন। স্বাস্থ্যবিধি মেনে যদি কাজের পরিকল্পনা থাকে, আমি ঠিক সেই কাজগুলোই করব।

কারণ যে অসুস্থ হয় সেই শুধু জানে যে এর কুফল। আমি তাই সবাইকে অনুরোধ করব সাবধানে কাজ করতে। যেহেতু পেশা হিসেবে মিডিয়াকে বেছে নিয়েছি, তাই চুপচাপ ঘরে বসেও থাকতে চাই না। নিয়ম মেনে কাজে নামতেই হবে। সবার কাছে দোয়া চাই এ করোনাকালে যেন সুস্থভাবে থাকতে পারি।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com