শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

দুই বিয়ে করে বিপাকে আ খ ম হাসান

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান। নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব‌্যস্ত সময় পার করছেন তিনি। তারই ধারাবাহিকতায় ‘ভ্যাজাইল্লা গ্রাম’ নামে একটি ধারাবাহিকে নাম লেখালেন তিনি।

এতে দুই বিয়ে করে বিপাকে পড়তে দেখা যাবে এই অভিনেতাকে। সম্প্রতি ঢাকার কালিগঞ্জের হাসনা হেনা শুটিং স্পটে এর তৃতীয় লটের দৃশ্যধারণ করা হয়েছে। এটি রচনা করেছেন এন ডি আকাশ এবং পরিচালনা করছেন সোহেল তালুকদার।

আ খ ম হাসান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—অ‌্যানি খান, হোমায়রা হিমু, মাহমুদুল ইসলাম মিঠু, মনিরা মিঠু, রাশেদ মামুন অপু, জামিল প্রমুখ।

গত ৭ জুলাই থেকে একুশে টেলিভিশনে প্রচার শুরু হয়েছে এই মেগা ধারাবাহিকের। প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় প্রচার হয় এটি। পরবর্তীতে নাটকটি সাউন্ডটেকের ইউটিব চ্যানেলে মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com