শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

আজ নায়করাজের মৃত্যুবার্ষিকী

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : আজ নায়করাজ রাজ্জাকের তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান বাংলা ছবির এই কিংবদন্তি অভিনেতা।

দিনটিতে তাকে স্মরণ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করবে বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। তিনি বলেন, ‘আজ শুক্রবার। তাই ছুটির দিনে কোনো আয়োজন রাখতে পারছি না।

আগামীকাল অর্থাৎ শনিবারে আমরা কোরআন খতম ও মিলাদ পড়াব। তবে আজকে আমরা তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাব এবং কবর জিয়ারত করব।’ এদিকে পারিবারিকভাবেও দিনটিতে মহান এই চলচ্চিত্র ব্যক্তিত্বকে স্মরণ করা হবে বলে জানিয়েছেন নায়করাজের ছোট ছেলে চিত্রনায়ক খালিদ হোসেন সম্রাট।

তিনি বলেন, ‘আব্বা নেই এটা আমরা কখনও বলি না। তিনি আমাদের মাঝে সবসময় বিরাজমান। তার দেখানো পথেই আমরা চলছি।

প্রতিবছরের মতো আমরা পারিবারিক সিদ্ধান্তে তার আত্মার মাগফিরাত কামনা করে কিছু আয়োজন করি। ধর্মীয় কিছু বিষয়াদি আছে, যেগুলো আমরা পারিবারিকভাবেই পালন করি।’ এ ছাড়া চ্যানেল আই নায়করাজের স্মরণে বিশেষ আয়োজন করবে বলে জানা গেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com