শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

করোনাকালেও ব্যস্ত ফাহমিদা নবী

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের কারণে অনেকে কর্মহীন, আবার কেউ কেউ নিজেকে সুরক্ষিত রাখতে সব ধরনের কাজ থেকে বিরত রয়েছেন। এক্ষেত্রে অন্যরকম সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। করোনার মধ্যেই প্রায় চার মাস লন্ডনে আটকা পড়েছিলেন।

সেখান থেকে গত জুলাই মাসে দেশে ফিরে তিনি নিজের ও অন্যের সুরে গান করা নিয়ে ব্যস্ত আছেন। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল নিয়েও কাজ করছেন। চ্যানেলের নাম ‘আনমোল প্রেজেন্টস’। লন্ডনে থাকাকালীন নিজের লেখা ও সুরে একটি গান তুলে রেখেছিলেন।

গানটির শিরোনাম ‘তোমায় একটা গান শোনাব’। দেশে ফিরে এরই মধ্যে তিনি ভিন্ন গীতিকার ও সুরকারের তিনটি গান নিজের কণ্ঠে ধারণ করেছেন।

এগুলো হল- সুজন বড়ুয়া সাইমের লেখা এবং সজীব দাসের সুরে ‘সেদিন হঠাৎ শিশির ভেজা’, সিফাত শাহরিয়ারের লেখা এবং বর্ণ চক্রবর্তীর সুরে ‘ভালোবাসা কারে বলে’ এবং আনিসুজ্জামান জুয়েলের লেখা ও বর্ণ চক্রবর্তীর সুরে ‘আয়না বন্ধু আরেকটি বার’। ‘ভালোবাসা কারে বলে’ এছাড়া অন্যগানগুলো দ্রুত মিউজিক ভিডিও নির্মাণ শেষে প্রচারে আসবে ‘আনমোল প্রেজন্টেস’ থেকে। আগামী মাসে নিজের সুরে তিনি নতুন আরেকটি প্রজেক্টের কাজ শুরু করবেন বলে জানিয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com