শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

প্রকাশ্যে এলো মহেশ ভাট-রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : দুই মাস এক সপ্তাহ হয়ে গেল পৃথিবী ছেড়েছেন বলিউডের রিল লাইফ ধোনি সুশান্ত সিং রাজপুত। তবু তার মৃত্যু রহস্য নিয়ে তোলপাড় চলছে ভারতে।

মুম্বাই-বান্দ্রা পুলিশ ও ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সুশান্তের মামলা নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করছে।

এবার ফাঁস হলো সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী ও বর্ষীয়ান বলি পরিচালক মহেশ ভাটের হোয়াটসআপ চ্যাট।

ওই চ্যাটিং বিশেষ গুরুত্ব রাখে। কারণ এই রিয়া-মহেশের আলাপন ছিল গত ৮ জুনের। আর সুশান্তের মৃত্যু হয় ১৪ জুন।

জিনিউজ, এবিপি আনন্দসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে ৮ জুন রিয়া ও মহেশ ভাটের সেই হোয়াটসঅ্যাপ মেসেজে কথাবার্তা। ইতিমধ্যে তা ভারতের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

চ্যাটিংয়ে মহেশ ভাটকে রিয়া লিখেছেন– আয়েশা ভারী হৃদয় ও মুক্তির কথা ভেবেই বেরিয়ে এসেছে স্যার। আমাদের শেষ কথা হয়েছিল, ঘুম থেকে ওঠার সময়, তুমিই আমার স্বর্গদূত, তুমি ছিলে ও থাকবে।

প্রতিউত্তরে মহেশ ভাট লিখেছেন, পেছনের দিকে তাকিও না, যা অনিবার্য, সেটিই সম্ভব করে তোলো। তোমার বাবার প্রতি ভালোবাসা রইল। উনি এখন খুশি হবেন।

পাল্টা জবাবে দিয়েছেন রিয়া, কিছুটা সাহস পেয়েছি স্যার, আপনি আমার বাবার সম্পর্কে ওই দিন ফোনে যা বলেছিলেন, সেটি আমাকে শক্ত হতে সাহায্য করেছে।

পরে আরও বেশকিছু কথা বার্তাও উঠে এসেছে রিয়া ও মহেশ ভাটের হোয়াটসআপ চ্যাটে।

উল্লেখ্য, আয়েশা মহেশ ভাট প্রযোজিত জলেবি ছবিতে রিয়ার চরিত্রের নাম ছিল।

AajTak released snapshots of chats between Mahesh Bhatt & Rhea Chakraborthy.

The day #RheaChakraborthy left #sushant’s house she chatted with #MaheshBhatt & with close friends mentioning​ “Aisha is moving ahead with heavy heart,but relieved”#Aisha -her movie name in #jalebi pic.twitter.com/KSHljk2aZB
— Righty not Lefty (@akhilnaithani) August 20, 2020

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে ইতিমধ্যে মুম্বাই পৌঁছেছে সিবিআই টিম। তারা রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা গেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com