শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

ঈদে প্রশংসিত ঈশিতা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : একসময় টিভি নাটকে নিয়মিত অভিনয় করলেও এখন সেভাবে দেখা যায় না রুমানা রশীদ ঈশিতাকে। নাটক নির্মাণও করতেন। সেখানেও তিনি অনুপস্থিত। জীবনের ভাবনাজুড়ে এখন যেন বলা যায় পুরোটাই ঠাঁই করে নিয়েছে স্বামী, সন্তান আর সংসার।

তবে উৎসবকেন্দ্রিক দু-একটি নাটকে এখনও অভিনয় করেন। সেই ধারাবাহিকতায় গত কোরবানি ঈদে দুটি নাটকে দেখা গেছে তাকে। অবশ্য নাটকগুলোর শুটিং করেছেন করোনাভাইরাসের প্রকোপের আগে।

নাটক দুটি হচ্ছে মাহমুদুর রহমান হিমির ‘কেন’ এবং আশফাক নিপুণের ‘ইতি মা’। দুটি নাটকেই তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। আজ তার জন্মদিন। তবে দিনটি নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার। পরিবারের সঙ্গেই জন্মদিন উদযাপন করবেন বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এমনিতেই জন্মদিন নিয়ে আমার বিশেষ কোনো উচ্ছ্বাস থাকে না। তার মধ্যে এখন করোনার প্রকোপ। সবমিলিয়ে আনন্দ আয়োজন করার মতো কোনো পরিস্থিতি নেই। আজকের দিনটি পরিবারের সঙ্গেই কাটাব।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com