শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

বেগম রোকেয়ার ‘পদ্মরাগ’ নিয়ে লাকী ইনামের নাটক

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বাংলাদেশের নারী উন্নয়ন আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব বেগম রোকেয়ার উপন্যাস ‘পদ্মরাগ’ অবলম্বনে টিভি নাটক লিখছেন লাকী ইনাম। এটি হবে একটি ধারাবাহিক নাটক। নাট্যরূপের পাশাপাশি এর সংলাপও তৈরি করছেন তিনি। এরই মধ্যে কাজটি অনেকদূর এগিয়েছে।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এ নাটকের শুটিং শুরুর কথা জানিয়েছেন লাকী ইনাম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এর আগেও বেগম রোকেয়াকে নিয়ে আমি কাজ করেছি। মঞ্চ এবং টিভি নাটক- এ দুই জায়গাতেই কাজ করি। এসব কাজের জন্য দর্শকমহল থেকেও ভালো সাড়া পাই।

সেই অনুপ্রেরণায় এবার তার সৃষ্টিকর্ম থেকে ধারাবাহিক নাটক তৈরি করছি। নাটকটি আমার প্রযোজনা সংস্থা থেকেই নির্মিত হবে। এটি পরিচালনা করবে আমার বড় মেয়ে হৃদি হক। এখন পর্যন্ত এমন পরিকল্পনাই আছে। আশা করছি, নাটকটি দর্শক আগ্রহ নিয়েই দেখবেন।’ অন্যদিক করোনার কারণে ঘরবন্দি হয়ে আছেন লাকী ইনাম।

ঘরে বসে তিনি নাটক অনুবাদের কাজও করছেন। এ পর্যন্ত তিনটি নাটক অনুবাদ শেষ করেছেন। লকডাউনের আগে টিভি নাটকে কম দেখা গেলেও মঞ্চনাটকে তার নিয়মিত উপস্থিতি ছিল। নাগরিক নাট্যাঙ্গনের একাধিক নাটকে তিনি অভিনয় করেছেন। সর্বশেষ হৃদি হকের নির্দেশনায় ‘আকাশে ফুটেছে ফুল’ নামের নাটকটিতে পারফর্ম করেন মঞ্চে। বর্তমানে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com