বুধবার, ১০ Jun ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সর্দি-কাশিসহ যেসব রোগ সারাবে লবঙ্গ

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : সর্দি-কাশি ও গলা খুসখুসের সমস্যাসহ বিভিন্ন রোগ সারাতে খুব ভালো কাজ করে লবঙ্গ।

লবঙ্গের উপকারিতা সম্পর্কে জানিয়েছেন বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ আখতারুন নাহার আলো।

তিনি বলেন, সর্দি-কাশি সারাতে লবঙ্গ খুব ভালো কাজ করে। এ ছাড়া ডায়াবেটিস, পাকস্থলীর আলসারের নিরাময়েও ভালো ভূমিকা রাখে।

আসুন জেনে নিই লবঙ্গের গুণাগুণ–
১. লবঙ্গে থাকা কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন-কে ও ম্যাঙ্গানিজ় মস্তিষ্কের বিভিন্ন কাজকর্ম সুষ্ঠু রাখতে এবং হাড় শক্ত করতে সাহায্য করে।

২. লবঙ্গে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা ফ্রি র্যা ডিকলস কমাতে সাহায্য করে। লবঙ্গের একটি উপাদান হলো ইউজেনল, যা প্রাকৃতিক অ্যান্টি-অক্সিড্যান্ট হিসেবে কাজ করে।

৩. লবঙ্গের আর একটি উপাদান হলো নাইজেরিসিন, যা রক্ত থেকে শর্করা বিভিন্ন কোষে পৌঁছে দেয়া, ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোর কার্যক্ষমতা বাড়ানো ও ইনসুলিন নিঃসৃত হওয়ার পরিমাণ বাড়ানোর মতো কাজ ভালোভাবে হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে লবঙ্গ ভালো কাজে দেয়।

৪. সর্দি-কাশি সারাতে লবঙ্গ তেল খুবই উপকারী। আর অ্যান্টি-ব্যাকটেরিয়া ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি দাঁতের ব্যথায়ও আরাম দেয়। নিয়মিত লবঙ্গ দেয়া মাউথ ওয়াশ ব্যবহার করলে মাড়ি সুস্থ থাকে ও ব্যাকটেরিয়ার হাত থেকে দাঁত সুরক্ষিত রাখে।

লবঙ্গ কীভাবে খাওয়া যায়?
সর্দি লাগলে লবঙ্গ দেয়া চা খেতে পারেন। গার্গল করার সময় পানিতে লবঙ্গ দিলে উপকার পাওয়া যায়।

এ ছাড়া গরম পানিতে ৫ মিনিট লবঙ্গ ফুটিয়েও সেই পানি পান করা যায়। কাঁচালবঙ্গ চিবিয়ে বা লবণ মাখিয়ে খেতে পারেন। এ ছাড়া মধুর সঙ্গে মিশিয়ে খাওয়া যায়।

তবে আপনার অন্য কোনো রোগ থাকলে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com