বুধবার, ১০ Jun ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পিরিয়ডে স্বস্তি দেবে হালকা ব্যায়াম

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : প্রতি মাসে পিরিয়ডের সঙ্গে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা দেখা দেয়। এ সময় বিশ্রাম নিয়ে বেশিরভাগ সময় কাটান নারীরা। তবে এ সময় কিছু হালকা ব্যায়াম করলে উপকার পাওয়া যায় এবং শারীরিক কষ্ট কমে।

পিরিয়ড কী

প্রতি চন্দ্র মাস পর পর হরমোনের প্রভাবে পরিণত মেয়েদের জরায়ু চক্রাকারে যে পরিবর্তনের মধ্য দিয়ে যায় এবং রক্ত ও জরায়ু নিঃসৃত অংশ যোনিপথে বের হয়ে আসে, তাকেই পিরিয়ড বা ঋতুচক্র বলে।

মাসিক চলাকালীন পেটব্যথা, পিঠব্যথা ও বমি বমি ভাব হতে পারে। পিরিয়ডে ভালো মানের ন্যাপকিন ব্যবহার করা জরুরি। এ ছাড়া কোনোভাবেই একই কাপড় পরিষ্কার করে একাধিকবার ব্যবহার করা যাবে না। পিরিয়ডের সময় শরীর থেকে যে রক্ত প্রবাহিত হয়, তার মধ্যে ব্যাকটেরিয়া থাকে।

এ বিষয়ে সেন্ট্রাল হাসপাতাল লিমিটেডের গাইনি কনসালট্যান্ট ডা. বেদৌরা শারমিন যুগান্তরকে বলেন, পিরিয়ডের সময় খাবারের প্রতি যেমন যত্নশীল হতে হবে, তেমনি কিছু হালকা ব্যায়ামও করা যতে পারে পারে। এতে ব্যথা কমবে ও শরীর হালকা লাগবে।

আসুন জেনে নিই যেসব ব্যায়াম করবেন-

১. পিরিয়ডের সময় হাঁটা ও সাইকেলিং করা যেতে পারে। তবে দৌড়ানো উচিত নয়।

২. পিরিয়ডের সময়ে ইয়োগা উপকারী ও স্বাস্থ্যসম্মত। যারা পিরিয়ডকালীন এক স্থানে বসে শরীরচর্চা করতে চান, তাদের জন্য এটি সবচেয়ে ভালো মাধ্যম।

৩. অল্প ওজনের ডাম্বল দিয়ে ব্যায়াম করতে পারেন, যা এক হাতের সাহায্যে সহজেই তোলা সম্ভব। যে কোনো স্থানে দাঁড়িয়ে একটি ডাম্বলের সাহায্যেই ধীরে ধীরে হাত, কোমর ও পিঠের ব্যায়াম করতে পারেন।

৪. কাটতে পারেন সাঁতার। পিরিয়ডের সময়েও খুব স্বাভাবিক নিয়মে সাঁতার কাটা সম্ভব। এ সময় সাঁতার কাটা সবচেয়ে বেশি উপকারী শরীরচর্চা। এতে শরীর ভালো থাকবে ও পিরিয়ডকালীন সমস্যা কমবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com