বুধবার, ১০ Jun ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্যারাবেন যুক্ত শ্যাম্পুর ক্ষতিকর দিক

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : ঝলমলে চুল সবারই কাম্য। কিন্তু চুল কমতে শুরু করলে মন ভারাক্রান্ত হয়ে ওঠে। এজন্য স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে নিতে হয় সঠিক যত্ন। চুলের সজীবতা ধরে রাখতে প্রায় প্রতিদিনই শ্যাম্পু ব্যবহার করে থাকেন। শ্যাম্পু ছাড়া চুল পরিষ্কার করার কথা যেন ভাবাই যায় না। কিন্তু চুলের যত্নে সব শ্যাম্পু উপকারি নয়। কারণ কিছু শ্যাম্পু ব্যবহারে সাময়িকভাবে চুল ঝলমল করলেও তাতে থাকে প্যারাবেন নামক উপাদান, যা চুলের ক্ষতি করে বলে অভিমত দিয়েছেন বিশেষজ্ঞরা।

প্যারাবেন হলো জেনোস্ট্রোজেন। অর্থাৎ মানবদেহে বিদ্যমান হরমোনের মতোই এর রাসায়নিক গঠন। মূলত শ্যাম্পুতে পানি থাকার কারণে এগুলোতে সহজে ব্যাক্টেরিয়া বা ভাইরাস আক্রমণ করতে পারে। তাই শ্যাম্পু লং লাস্টিং করার জন্য প্রিজারভেটিভ হিসেবে শ্যাম্পুতে প্যারাবেন ব্যবহার করা হয়। প্যারাবেন মহিলাদের ইস্ট্রোজেন হরমোন উৎপাদনের সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে, যার ফলে এটি তাদের প্রজনন স্বাস্থ্যের ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।

এছাড়া এর দীর্ঘমেয়াদি প্রভাব হিসেবে হতে পারে স্তন ক্যানসারও। কারণ গবেষকদের দাবি—ব্যাক্টেরিয়া নাশক প্যারাবেন যৌগগুলো ক্যানসারের কারণ হতে পারে। ক্যানসার আক্রান্ত টিউমারের সঙ্গে এই প্যারাবেনের সরাসরি সংযোগ রয়েছে। আমেরিকার বেশ কিছু গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন প্যারাবেনযুক্ত শ্যাম্পু ব্যবহার করলে শরীরে ভীষণ ক্ষতি হতে পারে। ক্যানসার এবং ত্বকের অ্যালার্জির জন্যও দায়ী হতে পারে। শ্যাম্পু যখন ত্বকের সংস্পর্শে আসে, তখন প্যারাবেন ত্বকের মাধ্যমে দেহের ভেতর প্রবেশ করে এবং রক্তকণিকার সঙ্গে মিশে যায়।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে ভারতের ডারমাটোলজিস্ট ও কসমো ফিজিশিয়ান ড. মাধুরি আগরওয়াল বলেন—প্যারাবেন হরমোনের কাজ ব্যাহত করে। এর ফলে স্তন ক্যানসারের সম্ভাবনা বাড়ে। এ ছাড়াও রিপ্রোডাক্টিভ টক্সিসিটি, ইমোউনটক্সিসিটি ও নিউরোটক্সিসিটির সম্ভাবনা বাড়ে।

শ্যাম্পুর লেবেল ঘাঁটলেই প্যারাবেন নামক রাসায়নিক যৌগর উপস্থিতি পাওয়া যায়। তাই চুলের যত্নে শ্যাম্পুর ব্র্যান্ড নয়, উপাদান দেখে কেনা উচিত। প্রোডাক্টের লেবেলে মিথাইল-প্যারাবেন, প্রোপাইল-প্যারাবেন, ইথাইল-প্যারাবেনসহ বিভিন্ন প্রকার প্যারাবেন লেখা দেখলে প্রোডাক্টটি ব্যবহার না করাই ভালো। বর্তমানে বাজারে অনেক বিক্রেতারা ঘোষণা দিয়ে প্যারাবেনমুক্ত কসমেটিকস বিক্রি করছেন। তাদের দাবি, ক্ষতিকারক প্যারাবেনমুক্ত কসমেটিকস সচেতন ক্রেতারা নিজের প্রয়োজনেই খুঁজে নেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com