বুধবার, ১০ Jun ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঘরেই তৈরি করুন ফলের সালাদ

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : শরীরের পুষ্টির চাহিদা পূরণে সবজির পাশপাশি ফলও খেতে হবে। রকমারি ফল দিয়ে প্রিয়জনদের জন্য ঘরেই তৈরি করতে পারেন ফলের সালাদ।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন ফলের সালাদ

আনারস-টমেটো সালাদ

যা লাগবে

মাঝারি সাইজের আনারস ১টা, চেরি টমেটো/টমেটো কিউব ১ কাপ, লবণ ১ চা চামচ, চিনি ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, চিলি ফ্লেক্স ১/২ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ, ধনেপাতা কুচি ১/২ চা চামচ।

যেভাবে করবেন

আনারস স্কুপ করে কেটে নিন। লবণ, চিনি, লেবুর রস, গোলমরিচের গুঁড়া ও চিলি ফ্লেক্স একত্রে মিশিয়ে সালাদ ড্রেসিং তৈরি করুন। আনারস কিউব, চেরি টমেটো, ধনেপাতা ও সালাদ ড্রেসিং মাখিয়ে ১৫-২০ মিনিট রেখে পরিবেশন করুন।

দই-কলার সালাদ

যা লাগবে:

সাগরকলা ২টা, আনার দানা ১/২ কাপ, পানি ঝরানো টকদই ১/২ কাপ, মিষ্টি দই ১/২ কাপ, মধু ২ টেবিল চামচ, লবণ ১ চিমটি।

যেভাবে করবেন:

টকদই, মিষ্টি দই, মধু ও লবণ একত্রে ফেটে নিন। কলা কিউব করে কেটে এতে দিয়ে দিন। আনার দানা দিয়ে হালকা হাতে সাবধানে সব মিশান। ফ্রিজে রেখে ঠাণ্ডা হলে পরিবেশন করুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com