বুধবার, ১০ Jun ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সকালের যে ব্যায়াম শরীর ভালো রাখবে

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : সকালে ঘুম থেকে ওঠা ও শরীরচর্চা করলে শরীর ভালো থাকবে। তবে আপনাকে খুব ভারী ব্যায়াম করতে হবে এমন নয়। সকালে হাঁটা বা হালকা ব্যায়াম করতে পারেন।

এ বিষয়ে হলি ফ্যামিলি হাসপাতালের কার্ডিওলজি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. উত্তম কুমার দাস যুগান্তরকে বলেন, সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। এ ছাড়া কমপক্ষে ৩০ মিনিট হাঁটা ও হালকা ব্যায়াম করতে পারেন। এমনভাবে হাঁটতে হবে যেন শরীর থেকে ঘাম ঝরে।

আসুন জেনে নিই কোন ব্যায়াম করবেন-

দুই পা সামনে রেখে চেয়ারে সোজা হয়ে বসুন। এবার দুই হাত কোলের ওপর রেখে মাথা ও ঘাড় সোজা রাখুন। এক পা মাটিতে চেপে রেখে অন্য পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে গোড়ালি উঁচু করে মেরুদণ্ড টান টান করুন । এবার শ্বাস নিতে নিতে কিছুক্ষণ এই অবস্থানে থেকে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন।

এবার অন্য পায়েরও একইভাবে বুড়ো আঙুলে ভর দিয়ে শ্বাস ছেড়ে আগের জায়গায় আসুন। একসঙ্গে দুই পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে গোড়ালি উঁচু করে শ্বাস টানুন। শ্বাস ছেড়ে আসন শুরুর অবস্থানে ফিরে আসুন।

ঘুম থেকে ওঠে এভাবে কমপক্ষে পাঁচবার করার অভ্যাস করুন। নিয়মিত এ ব্যায়াম করলে শরীর সুস্থ থাকবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com