বুধবার, ১০ Jun ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এ সময় নখকুনি হলে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : নখকুনি খুবই যন্ত্রণাদায়ক সমস্যা। বর্ষার সময়ে এই রোগ বেশি হয়ে থাকে। হাত বা পায়ের নখে এই সমস্যা হতে পারে।

নখের পাশের ত্বকে সৃষ্টি হওয়া ফাটলের মধ্য দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করে সংক্রমণ সৃষ্টি করে। ফলে নখে পানি জমে, ব্যথা হয় ও ফুলে যায়।

অনেক সময় নখ ছোট করে কাটতে গিয়ে ত্বকের মধ্যে ক্ষত সৃষ্টি হয়। আবার খোঁচা লেগেও নখের কোণে ক্ষত সৃষ্টি হয়। ক্ষত স্থানে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে নখকুনির সমস্যা হয়ে থাকে।

কী করবেন

১. হাতে বা পায়ে এই সমস্যা হলে পানি লাগতে দেবেন না। ক্ষত স্থান শুকনো রাখতে হবে।

২. ফাঙ্গাশের কারণে নখকুনি হতে পারে। নখের পাশের ত্বকে সংক্রমণের কারণেও সাদা দাগ হতে পারে। নখ বড় হওয়ার সময় ভেতরে ঢুকে গেলে এমন হয়। লাল হয়ে মরেও প্রচণ্ড ব্যথা হয়। ইনফেকশনের কারণেও এমন হয়। এ ক্ষেত্রে যথাযথ ফিট হয় এমন জুতা পরবেন। অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম বা অয়েন্টমেন্ট ব্যবহার করবেন।

৩. গৃহবধূদের এই সমস্যা বেশি হয়। অ্যান্টি ফাঙ্গাল ট্যাবলেট ও মলম ব্যবহার করতে হয়।

৪. কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com