বুধবার, ১০ Jun ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সকালের নাস্তায় ডিম-পরোটা রোল

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : সকালের নাস্তায় খেতে পারেন ডিম-পরোটা রোল। ময়দা, ডিম ও কাঁচামরিচ-পেঁয়াজ থাকলে ঘরেই তৈরি করতে পারেন মজাদার এ খাবার।

আসুন জেনে নিই ডিম-পরোটা রোল রেসিপি–
পরোটা তৈরিতে যা লাগবে-
আড়াই কাপ ময়দা, এক টেবিল চামচ চিনি, এক চা চামচ লবণ, দুই টেবিল চামচ তেল, এক কাপ বা কিছুটা বেশি কুসুম গরম পানি।

রোল তৈরি করবেন যেভাবে

একটি পেঁয়াজ কুচি, একটি বড় শসা কুচি, ৩-৪টি কাঁচামরিচ কুচি, এক মুঠো ধনিয়াপাতা কুচি, প্রতিটি পরোটার জন্য একটি করে ডিম, স্বাদমতো চাট মসলা।

ডিম-পরোটা রোল যেভাবে তৈরি করতে হবে

একটি বড় পাত্রে ময়দা, চিনি, লবণ, তেল ও কুসুম গরম পানি একসঙ্গে মিশিয়ে ময়দা ময়ান দিয়ে এক ঘণ্টার জন্য রেখে দিন। এর পর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়াপাতা কুচি করে কেটে নিন।

ময়ান দিয়ে রাখা ময়দা থেকে ৬ থেকে ৭টি পরোটা গোলাকৃতি করে তৈরি করে নিতে হবে এবং একটি ছোট পাত্রে একটি ডিম ফেটিয়ে এতে এক চিমটি লবণ ও চাটমসলা যোগ করতে হবে।

এবারে ননস্টিক প্যানে পরোটা ছেঁকে নিতে হবে। পরোটার উভয় পাশ হয়ে গেলে উঠিয়ে এতে ফেটানো ডিম দিয়ে দিতে হবে। মাঝারি আঁচে ডিমের একটা পাশ ভাজা হলে তার ওপরে পরোটা বসিয়ে উল্টে দিতে হবে। এভাবে প্রতিটি পরোটা ভেজে নিতে হবে।

সব ভাজা হয়ে গেলে প্রতিটি ডিম-পরোটার ভেতরে পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, ধনিয়াপাতা কুঁচি দিয়ে রোল তৈরি করতে হবে। এর পর চাটনি কিংবা রায়তার সঙ্গে পরিবেশন করুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com