বুধবার, ১০ Jun ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হাঁটু ব্যথা সারাতে ব্যায়াম

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : পুরুষের চেয়ে নারীরা হাঁটুব্যথায় বেশি আক্রান্ত হয়ে থাকেন। কারণ ৪৫ বছর বয়সের পর নারীদের ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ বন্ধ হয়ে যায়। ফলে হাড়ে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়।

নারীরা বাড়িতে বসে কাজ করেন, মাঠে কাজ করেন, তাদেরও অনেক সময়ে হাঁটু মুড়ে কাজ করতে হয়।

ফলে হাঁটুতে হাড়ের সংযোগস্থলে চাপ অনেকটাই বেড়ে যায়। দিনের পর দিন হাড়ের সংযোগস্থল অর্থাৎ হাঁটুতে চাপ পড়ায় তার ক্ষমতা কমে যায়। তার থেকেই নারীদের এখানে ব্যথার সৃষ্টি হয়।

হাঁটুব্যথা হলে কী করবেন?

হাঁটুর মতো গুরত্বপূর্ণ স্থানে ব্যথা অনুভব হলে চিকিৎসকের পরামর্শমতো ওষুধ খেতে হবে। ব্যথার ওষুধ বেশি খেলে আবার কিডনির সমস্যা হতে পারে। এমনকি হতে পারে আলসারও।

তবে সব থেকে ভাল দাওয়াই হল ব্যায়াম। নিয়মিত ব্যায়াম করতে হবে। হাঁটুর ব্যথা হলে পা লম্বা করে একবার শক্ত এবং একবার ঢিল দিতে হবে। এমন করলে হাঁটুর হাড়ের শক্তি বেড়ে যায়।

কারণ নির্ণয় করতে পারলে এই রোগের চিকিৎসা খুব সহজ। হাড় ক্ষয়জনিত হাঁটু ব্যথায় সমন্বিত চিকিৎসা বা ইন্টিগ্রেটেট ট্রিটমেন্ট যেমন : ইনফিলট্রেশন, ম্যানিপুলেশন ও ইলেকট্রোথেরাপি খুবই কার্যকর।

এর সঙ্গে বিশেষ ধরনের ব্যায়াম করলে হাঁটু সবল হয়। ইনফিলট্রেশন দ্বারা হাঁটুর জেলির স্থিতিস্থাপকতা বাড়ানো যায়।

ফলে হাঁটু অধিক সচল হয় এবং দ্রুত ব্যথা কমে আসে। হাঁটু ব্যথায় ম্যানিপুলেশনও খুব ভালো কাজ করে, ডিপ ফ্রিকশন বা সিরিয়্যাক্স টেকনিক নন আথ্রাইটিক ব্যথা কমাতে খুব কার্যকর। আর ইলেক্ট্রোথেরাপি সব ধরনের হাঁটু ব্যথা থেকেই রোগীকে উপশম দেয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com