শনিবার, ১১ Jul ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

পূজার নাটকে শতাব্দী ও মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : আগামী দুর্গাপূজার জন্য নির্মিতব্য একটি নাটকে জুটি বাঁধছেন শতাব্দী ওয়াদুদ ও মৌসুমী হামিদ। নাটকের নাম ‘প্রেম ও বিসর্জন’। শিখা কর্মকারের রচনায় এটি পরিচালনা করবেন সীমান্ত সজল। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নাটকের শুটিং হবে।

এর গল্পে দেখা যাবে, শতাব্দী ওয়াদুদকে ভালোবাসেন মৌসুমী হামিদ। কিন্তু কোনো এক কারণে তাদের বিয়ে হয় না। ফলে অন্যত্র বিয়ে হয়ে যায় মৌসুমীর। এরপর বিরহের অনলে পুড়তে থাকেন শতাব্দী।

কিন্তু কিছুদিন পর স্বামী মারা গেলে বিধবা হয়ে বাবার বাড়িতে ফেরত আসে মৌসুমী। আবার শতাব্দীর সঙ্গে তার যোগাযোগ শুরু হয়। কিন্তু অনগ্রসর সেই সমাজ সেই পরিস্থিতিতে তাদের দু’জনের মেলামেশাকে সহজভাবে নিতে পারে না।

এতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘এ নাটকের মাধ্যমেই পূজার কাজ শুরু করব। আমার চরিত্রটি ভালো লেগেছে। আশা করছি দর্শকের জন্য উপভোগ্য এক নাটকই হবে এটি।’ শতাব্দী ওয়াদুদ বলেন, ‘গল্পপ্রধান নাটকে অভিনয় করতে সব সময়ই ভালো লাগে। এ নাটকটিও তাই। আশা করছি ভালো একটি নাটক হবে এটি।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com