শনিবার, ১১ Jul ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

বাংলাদেশি তরুণ অভিনেত্রী লরেন মেন্ডেসের আত্মহত্যা!

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : যখন গোটা ভারতে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তোলপাড়। ঠিক তখনই এবার বাংলাদেশের শোবিজে ঘটে গেল বড় ধরনের দুর্ঘটনা। সবে মাত্র শুরু করেছিলেন শোবিজে পথচলা, শুরুতেই নিজের লুক দিয়ে দর্শক মন জয় করেতে শুরু করেছিলেন, আর ঠিক তখনই তার মৃত্যুর খবর। বলা হচ্ছে আত্মহত্যা করেছেন লরেন মেন্ডেস। অথচ গত ২৬ আগস্ট একটি নাটকের শুটিং করছিলেন।

লরেনের পারিবারিক সূত্রে জানা গেল, রাজধানীর কালাচাঁদপুরের বারিধারা এলাকার নিজেদের বাসায় আজ রবিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই তরুণী।

‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন’- এয়ারটেলের বিজ্ঞাপনে দিয়ে পরিচিত লাভ করেন লরেন। এয়ারটেলের টানা কয়েকটি বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় চলে আসেন তিনি।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com