বুধবার, ১০ Jun ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গরমে খান আনারস-টমেটো সালাদ

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : আনারস ও টমেটো খুবই উপকারী ফল। জ্বর, সর্দি-কাশি ও ঠাণ্ডার সমস্যায় এসব ফল খুবই উপকারী।

পাকা-টমেটোতে আছে ভিটামিন সি, যা দাঁত ও হাড়ের সুস্থতা বজায় রাখে। প্রতি ১০০ গ্রাম টমেটোতে ২৭ মি.গ্রা ভিটামিন সি থাকে। প্রতি ১০০ গ্রাম পাকা-টমেটোতে ০.১৩ মি.গ্রা থায়ামিন থাকে। থায়ামিন পরোক্ষভাবে স্নায়ুতন্ত্র, হৃৎপিণ্ড ও পরিপাকতন্ত্রের সুস্থতা রক্ষা করে।

গরমে খেতে পারেন আনারস-টমেটো সালাদ। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন আনারস-টমেটো সালাদ।

যা লাগবে

মাঝারি সাইজের আনারস ১টা, চেরি টমেটো/টমেটো কিউব ১ কাপ, লবণ ১ চা চামচ, চিনি ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, চিলি ফ্লেক্স ১/২ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ, ধনেপাতা কুচি ১/২ চা চামচ।

যেভাবে করবেন

আনারস স্কুপ করে কেটে নিন। লবণ, চিনি, লেবুর রস, গোলমরিচের গুঁড়া ও চিলি ফ্লেক্স একত্রে মিশিয়ে সালাদ ড্রেসিং তৈরি করুন। আনারস কিউব, চেরি টমেটো, ধনেপাতা ও সালাদ ড্রেসিং মাখিয়ে ১৫-২০ মিনিট রেখে পরিবেশন করুন।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com