বুধবার, ১০ Jun ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শিশুকে করোনা থেকে নিরাপদ রাখার ৫ উপায়

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : নভেল করোনাভাইরাস মহামারীতে শিশুরাও আক্রান্ত হচ্ছে। তাই এ সময় তাদের প্রতি বিশেষ যত্ন নেয়া প্রয়োজন।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার যুগান্তরকে বলেন, শিশুদের করোনা থেকে নিরাপদে রাখতে মাস্ক পরা ও হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আর বাইরে থেকে ঘরে ফিরে শিশুকে স্পর্শ করার আগে নিজেকে জীবাণুমুক্ত করে নিতে হবে।

এ ছাড়া আরও কিছু নিয়ম মানতে হবে। আসুন জেনে নিই কী করবেন-

১. শিশুরা করোনা সংক্রমণ ছড়ানোর বিষয়ে তেমন কিছুই জানে না। তাই পরিবারের অন্য সদস্য, বিশেষ করে যারা বয়স্কদের থেকে তাদের দূরে রাখুন।

২. প্রয়োজনে বাইরে বের হলে শিশুদের মাস্ক পরা ও হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

৩. শিশুরা করোনায় আক্রান্ত হলে প্রয়োজনে তাদের হাসপাতালে আইসোলেশনে রাখতে হবে। এ সময় চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।

৪. পরিবারের সদস্যদের অবশ্যই মাস্ক ব্যবহার করাবেন। এ ছাড়া অন্য স্বাস্থ্যবিধিগুলোও মেনে চলুন।

৫. করোনা সম্পর্কে শিশুদের মধ্যে সচেতনতার অভ্যাস গড়ে তুলতে হবে। করোনা কী? কেন হয় ও স্বাস্থ্যবিধি বিষয়ে তাদের জানাতে হবে।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com