বুধবার, ১০ Jun ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ওজন বাড়াতে চাইলে পাতে রাখুন ৭ খাবার

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : অতিরিক্ত ওজন যেমন শরীরের জন্য ক্ষতিকর, তেমনি প্রয়োজনের চেয়ে ওজন কমলেও আপনি অসুস্থ হবেন। তাই একজন সুস্থ মানুষের ওজন থাকবে তার উচ্চতার সঙ্গে মিল রেখে।

আমরা সাধারণত ওজন কমানোর কথা বলি। তবে অনেকের কিন্তু ওজন বাড়ানো প্রয়োজন। কিন্তু বাড়াতে পারছেন না।

তবে আপনি জানেন কী কিছু খাবার রয়েছে, যা খেলে দ্রুত ওজন বাড়বে।

এ বিষয়ে পরামর্শ দিয়েছেন বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ আখতারুন নাহার আলো। তিনি যুগান্তরকে বলেন, কিছু খাবার রয়েছে, যা খেলে দ্রুত ওজন বাড়ে। তাই ওজন বাড়াতে চাইলে আপনি এসব খাবার খেতে পারেন।

আসুন জেনে নিই কী খাবেন–

১. আলু কার্বোহাইড্রেটের ভালো উৎস। এ ছাড়া পটাসিয়াম ও ভিটামিন সি পাওয়া যায় এ সবজি থেকে, যা শরীরে প্রবেশ কারা পর গ্লুকোজে পরিণত হয় ওজন বাড়ে।

২. দই, ওটমিল বা সালাদের সঙ্গে মিশিয়ে শুকনো ফল খেতে পারেন। প্রাকৃতিক চিনি মিলবে শুকনা ফলে।

৩. খেতে পারেন কলা। এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি, চিনি ও পটাসিয়াম।

৪. ওজন বাড়াতে চাইলে নিয়মিত খেতে পারেন পিনাট বাটার।

৫. পনির খেলে ওজন বাড়বে দ্রুত। কারণ প্রতি আউন্স পনির থেকে পাওয়া যায় ১১০ ক্যালোরি ও ৮ গ্রাম প্রোটিন।

৬. বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ও ক্যালোরি। তাই বিভিন্ন ধরনের বাদাম খাদ্যতালিকায় রাখতে পারেন।

৭. খেতে পারেন লাল মাংস ও বিভিন্ন ধরনের ফলের রস।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com