শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : তরুণ সঙ্গীতশিল্পী, সুরকার, গায়ক-গীতিকার রায়েফ আল হাসান রাফাকে সবাই চিনেন। আজকে শুনবো রাফার সাফল্যরে গল্প, সাফল্যরে পথে ‘ডেয়ার টু লিপ’।
রাফার আজকের জনপ্রিয়তা কিন্তু সহজেই ধরা দেয়নি। অতিক্রম করতে হয়েছে নানা চড়াই-উতরাই।
রাফা কর্মজীবনের প্রাথমিক পর্যায়ে নানান সংগ্রামের সম্মুখীন হন। বড় ভাইয়ের কাছ থেকে গান করার অনুপ্রেরণা পেলেও বাবা-মাসহ পরিবারের সদস্যরা, আশেপাশের লোকজন এবং আরো অনেকেই গান বাদ দিয়ে ক্যারিয়ার হিসেবে অন্যকিছু বেছে নিতে বলেন।
কিন্তু স্বপ্নদ্রষ্টারা কখনও হাল ছাড়েন না। রাফাও তার এই স্বপ্ন ত্যাগ করেননি। প্রতিভাবান রাফা শুধু গানই গান না; ড্রাম, ব্যাস, গিটার, কীবোর্ড, ব্যাঞ্জো, সেতার, হারমোনিয়ামসহ আরও অনেক বাদ্যযন্ত্র বাজাতেও পারদর্শী।
তার প্রথম পারফরমেন্স দেখে সবাই মুগ্ধ হন এবং মাত্র ১৬ বছর বয়সে অর্থহীন ব্যান্ডে ভোকাল হবার সুযোগ পান। গানের প্রতি আজন্ম ঝোঁক তাকে ধীরে ধীরে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। তিনি ফুয়াদ, মিলা, তপুসহ অসংখ্য জনপ্রিয় সঙ্গীতশিল্পীর সাথে কাজ করেছেন।
শুধুমাত্র সঙ্গীতকে পেশা হিসবে নিতে রাফাকে ভাঙ্গতে হয়েছে সামাজিক নানান প্রতিবন্ধকতা।
রাফা বিশ্বাস করেন- যদি সত্যিকার অর্থে কেউ তাদের স্বপ্ন পূরণ করতে চায়, তাহলে তাকে প্যাশনের সাথে কাজ করতে হবে। এর মাঝে হয়তো অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, শুনতে হতে পারে নেতিবাচক নানান কথা।
সঙ্গীত হোক বা অন্য যা কিছুই হোক না কেন, তাদেরকে জোর মনোবলে উঠে দাঁড়াতে হবে এবং নিজেদের সামনে এগিয়ে নিয়ে যাবার জন্যে নিজেকেই চ্যালেঞ্জ করতে হবে।
রিয়েলমিও বিশ্বাস করে, ‘পৃথিবীর ট্রেন্ডটা সেট করছে তরুণরাই’। ট্রেন্ডসেটার স্মার্টফোন এবং আইওটি ব্র্যান্ড হিসেবে রিয়েলমি দিনদিন নিজেদেরই ছাড়িয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় রিয়েলমি বাংলাদেশের তরুণদের স্বপ্ন পূরণের জন্য একটি উদ্যোগ গ্রহণ করেছে। তরুণদের স্বপ্ন পূরণের জন্যে ট্রেন্ডসেটিং ব্র্যান্ডটি ‘রিয়েলমি প্রত্যাশাপূরণ’ ক্যাম্পেইন শুরু করেছে।
অনেক প্রতিভাবান তরুণরাই অর্থনৈতিক ও সামাজিক নানান বেড়াজালে, উদ্দীপনা ও পথপ্রদর্শকের অভাবে তাদের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হন।
রিয়েলমির প্রত্যাশাপূরণ ক্যাম্পেইন তাদেরকে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে। বর্তমান সময়ে রাফা জনপ্রিয় শিল্পী, যিনি এখানে পৌঁছানোর জন্যে জীবনে অনেক সংগ্রাম করেছেন। তিনি বিশ্বাস করেন, রিয়েলমি’র এ ধরনের উদ্যোগ স্বপ্নবাজ তরুণদের উজ্জীবিত করবে।
যেসব প্রতিভাবান তরুণ পর্দার আড়ালে লুকিয়ে আছেন, তারাও বেড়িয়ে আসবেন।
রিয়েলমির ‘প্রত্যাশাপূরণ’ ক্যাম্পেইন তরুণদের তাদের প্রকৃত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করার পাশাপাশি তাদের কাজে উদ্যমী হতে উৎসাহিত করবে। নতুন সব চ্যালেঞ্জ নিয়ে তাদের স্বপ্ন পূরণের জন্য শক্তি যোগাবে।
রিয়েলমির প্রত্যাশাপূরণ ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য লিঙ্কে ক্লিক করে:http://bit.ly/realme_ProtyashaPuron_2020 ৫ সেপ্টেম্বর, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফর্মটি পূরণ করা যাবে।
প্রাপ্ত আবেদন থেকে একজনের স্বপ্ন পূরণের লক্ষ্যে বাস্তবিকতা বিবেচনায় রিয়েলমি এককালীন আর্থিক কিংবা কারিগরি কিংবা উভয় প্রকার সহযোগিতা প্রদান করবে।
২০১৮ এর মাঝামাঝি সময়ে যাত্রা শুরু হওয়ার পর মাত্র দু’বছরেরও কম সময়ে বৈশ্বিক স্মার্টফোন জগতে নিজেদের ট্রেন্ডসেটার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে রিয়েলমি।
কাউন্টারপয়েন্ট রিসার্চ মার্কেট মনিটর সার্ভিসের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, বাংলাদেশে রিয়েলমি স্মার্টফোনে ৬ শতাংশ মার্কেট শেয়ার দখল করে নিয়ে গেল প্রান্তিকে ১০০০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
বাংলাদেশে রিয়েলমি চলতি বছরের ফেব্রুয়ারিতে যাত্রা শুরুর পর রিয়েলমি কমিউনিটিতে যুক্ত হয়েছে ৭৫ হাজারেরও বেশি তরুণ। তরুণদের ক্ষমতায়নে এ যাত্রা অব্যাহত রাখতে বদ্ধপরিকর রিয়েলমি।
নগর কন্ঠ.কম/এআর