বুধবার, ১০ Jun ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঘরেই তৈরি করুন পুডিং

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : পুডিং বেশিরভাগ সময় বাইরে থেকে কিনে খেয়ে থাকি। তবে আপনি চাইলে এ খাবার ঘরেই তৈরি করতে পারেন। বড়দের পাশাপাশি শিশুদেরও খাবারটি খুব পছন্দের।

আসুন জেনে নিই স্বাস্থ্যসম্মত উপায়ে কীভাবে বাড়িতে তৈরি করবেন পুডিং

যা লাগবে

কনডেন্সড মিল্ক দুটি, লিকুইড দুধ আধাকাপ, ডিম ১২টি, ভ্যানিলা এসেন্স আধা চা চামচ, সবুজ রঙ সামান্য, হলুদ রঙ সামান্য, চিনি আধাকাপ, পানি দুই টেবিল চামচ।

যেভাবে করবেন

পানি ও চিনি দিয়ে প্রথমে ক্যারামেল তৈরি করে নিন। তার পর মিক্সিং বোলে ডিম, কনডেন্সড মিল্ক, লিকুইড দুধ একসঙ্গে বিটার দিয়ে মিক্স করুন। তার পর দুই ভাগ করে নিন। একভাগ মিশ্রণে হলুদ রঙ, আরেকভাগ মিশ্রণে সবুজ রঙ মিশিয়ে নিন।

ক্যারামেল করা মোল্ডে হলুদ মিশ্রণ ঢেলে ১৬০ হ্ন সে. তাপমাত্রায় ইলেকট্রিক ওভেনে এক ঘণ্টা বেক করুন। এক ঘণ্টা পর সবুজ মিশ্রণ ঢেলে আরও এক ঘণ্টা বেক করুন। তার পর ঠাণ্ডা হলে মোল্ডের চারপাশ চাকু দিয়ে কেটে উল্টিয়ে কিউব করে কেটে পরিবেশন করুন।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com