বুধবার, ১০ Jun ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চুলের যত্নে কোন তেল ব্যবহার করবেন

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : চুলের স্বাস্থ্য ভালো রাখতে ও চুল পড়া ঠেকাতে অনেক ধরনের তেল হয়তো আপনি ব্যবহার করেন। শুনেছেন কী ক্যাস্টর অয়েল বা রেড়ির তেলের কথা। এই তেল ব্যবহার করলে চুল পড়া কমবে ও গোড়া মজবুত হবে।

এই তেল উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় মাথার ত্বক ও চুলে খুব ভালো কাজ করে।

আসুন জেনে নিই ক্যাস্টর অয়েল কেন ব্যবহার করবেন-

১. নিয়মিত তেল মাথার তালুতে ব্যবহারে চুল দ্রুত বাড়বে ও গোড়া মজবুত হবে। এই তেল মালিশ করলে মানসিক চাপও কমে। নারিকেল, জলপাই, কাঠবাদাম, আর্গন বা মরোক্কান তেলের সঙ্গে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন। আর চুলে খুশকি থাকলে এতে কয়েক ফোঁটা টি ট্রি তেল মেশাতে পারেন।

২. মাথার ত্বকের সংক্রমণের কারণে চুল পড়া, খুশকি ও চুলকানির সমস্যা হয়ে থাকে। এতে থাকা ব্যাকটেরিয়া ও প্রদাহরোধী উপাদান ফাঙ্গাশের বিস্তার কমায়, ত্বক পরিষ্কার ও সংক্রমণমুক্ত রাখে।

৩. এই তেল ব্যবহারে চুলের জটালোভাব দূর হবে। এ ছাড়া চুলের রুক্ষতা ও আগা ফাটার সমস্যা দূর করে চুল মসৃণ করতে সাহায্য করে।

৪. এই তেল চুলের গোড়া উজ্জ্বীবিত করে চুলে মসৃণভাব আনে। এ ছাড়া চুলের আগাফাটার সমস্যা কমবে ও চুলের অকালপক্কতা দূর করবে।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com