শনিবার, ১১ Jul ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

দুই রণবীরকে নিয়ে এ কী দাবি কঙ্গনার?

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর বড় ধাক্কা খেয়েছে বলিউড। অনিয়ম নিয়ে একের পর এক প্রশ্ন তুলছেন নায়ক-নায়িকারা। বলিউডের ঝলমলে দুনিয়ার পেছনে লুকিয়ে থাকা অন্ধকার বেরিয়ে আসছে নায়ক নায়িকাদের জবানিতে। তাদের মধ্যে বেশি ভোকাল মনে হচ্ছে কঙ্গনা রানাউতকে।

স্বজনপ্রীতি থেকে কাস্টিং কাউচ— প্রায় সব বিষয়েই প্রতিবাদ করেছেন তিনি।

এবার তিনি সামনে আনলেন বলিউড তারকাদের মাদক-অভ্যাস নিয়ে। সুশান্তের ড্রাগস নেয়ার তথ্য সামনে আসতে তা বিভিন্ন প্রশ্ন উস্কে দিয়েছে মানুষের মনে। ঠিক তখনই কঙ্গনা এক সাক্ষাৎকারে বলেন, বলিউডে এটা নতুন কোনো বিষয় নয়। অনেক তারকাই নাকি ড্রাগস নিয়ে থাকেন।

তিনি জোর দিয়ে বলে বলেন, বি-টাউনের ৯৯ শতাংশ তারকাই নাকি মাদকে অভ্যস্ত। টুইটারে প্রধানমন্ত্রীর অফিসকে ট্যাগ করে তিনি রণবীর সিং, রণবীর কাপুর, ভিকি কৌশলের রক্তের নমুনা নেয়ার অনুরোধ করেন ড্রাগ পরীক্ষার জন্য। তার মতে এসব তারকাদের ড্রাগস নেয়ার কানাঘুষো অনেক আগে থেকেই শোনা গিয়েছে বলিপাড়ার অলিগলিতে।

এর আগেও করণ জোহর তার বাড়িতে অনুষ্ঠিত পার্টির একটি ভিডিও শেয়ার করে বিতর্কের মুখে পড়েন। সেই ভিডিওতে দেখা যায় রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, ভিকি কৌশল, বরুণ ধওয়নদের মত তারকাদের। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব-সহ অনেকেই ওই ভিডিয়োতে তারকাদের গতিবিধি দেখে মাদক সেবনের অভিযোগ তোলেন সেই সময়। কঙ্গনার কয়েক শব্দের এই টুইট যেন আবার উস্কে দিল চাপা পড়ে যাওয়া পুরানো সেই জল্পনাকে।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com