শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

‘ওয়ানটেড’ মিশু সাব্বির

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : খুব ডমিনেটিং স্বভাবের মেয়ে শৈলী। তার বর নিনিত। কথায় কথায় নিনিতকে বকাঝকা করে সে। সবকিছু নিয়েই নিনিতকে জবাবদিহি করতে হয়। নিনিতের ফোন নিয়ে ফেসবুক, ইনস্টাগ্রামের ইনবক্স চেক করে শৈলী।

‘হাজার মেয়ের মন ভেঙে আমি এখন বিবাহিত। মেয়েরা স্পর্শকাতর মেসেজ দেবেন না। কারণ সব মেসেজ আমার স্ত্রী পড়ে’—এইসব কথা বলিয়ে নিনিতকে দিয়ে ভিডিও করানো হয়। শুধু তাই নয়, ভিডিওটি ফেসবুকে পোস্ট করা হয়।

এরপর অফিস ও বন্ধুদের কাছে হাস্যকর পরিস্থিতিতে পড়ে নিনিত। বউকে বশে আনতে বন্ধুদের নানা পরামর্শ নেয়। কিন্তু তার সব পরিকল্পনাই ভেস্তে যায়। সবশেষে অতিষ্ঠ হয়ে নিনিত বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তারপর গল্পে আসে নতুন বাঁক।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘ওয়ানটেড’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজিব। এতে শৈলী চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। আর নিনিত চরিত্রে দেখা যাবে মিশু সাব্বিরকে।

এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—এসএম আশরাফুল আলম, শানিতা রহমান প্রমুখ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) গোল্লাছুটের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এ নাটকটি।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com