শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

বিয়ন্সের গান গেয়ে তারকা টিয়া

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বিয়ন্সে নোলস। নৃত্যশিল্পী, অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তার খ্যাতি রয়েছে। তাকে ‘গ্র্যামির রানি’ বলা হয়ে থাকে। কারণ বিশ্বর প্রথম শিল্পী হিসেবে গ্র্যামির এক আসরে ৬টি পুরস্কার জিতেন তিনি।

বিয়ন্সের গাওয়া অনেক গান-ই শ্রোতাপ্রিয়। তার মধ্যে ‘ইফ আই ওয়্যার এ বয়’ অন্যতম। ২০০৮ সালে গানটি মুক্তি পায়। মুক্তির পর রক ও পপ ঘরানার গানটি দারুণ শ্রোতাপ্রিয়তা লাভ করে। এবার বিয়ন্সের গাওয়া এ গান গেয়ে তারকা বনে গেল এক টিয়া পাখি।

লাল ঠোঁটের এই সবুজ গায়িকার নাম চিকো। ৯ বছর বয়েসি এই টিয়ার বাস ব্রিটেনের লিনকনশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে। সম্প্রতি চিকো বিয়ন্সের গানটি গেয়ে চমকে দিয়েছেন দর্শনার্থীদের। এই টিয়ার গাওয়া গানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অন্তর্জালে এখন রীতিমতো তারকা চিকো।

চিকো নতুন গান গাইছে না, এর আগেও গেয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের আশীর্বাদে এবার পৌঁছে গেছে মানুষের কাছে। সময়ের সঙ্গে বাড়ছে ভিডিওটির ভিউ। মজার বিষয় হলো—এ ঘটনার পর চিড়িয়াখানা কর্তৃপক্ষ চিকোর নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন। সেখানে চিকোর নানা কর্মকাণ্ডের ভিডিও পোস্ট করা হচ্ছে।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com