বুধবার, ১০ Jun ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : খাবার তৈরি করা কারণে রান্নাঘরে প্রচুর জীবাণু থাকে। তাই রান্নাঘর পরিষ্কার রাখা জরুরি। খাদ্য সুরক্ষা মেনে চলতে হবে রান্নাঘরের স্বাস্থ্যবিধি।
নিজের চারপাশ পরিষ্কার রাখা, হাত ধোয়া, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরার মতো সাধারণ অভ্যাসগুলো মেনে চলার পাশাপাশি রান্নাঘরও পরিষ্কার রাখতে হবে।
আসুন জেনে নিই কীভাবে রান্নাঘর পরিষ্কার রাখবেন-
১. গ্যাসের চুলা সংক্রমণের প্রজনন ক্ষেত্র হয়ে উঠতে পারে। এজন্য রান্নার পরে পানির সঙ্গে সাবান বা ডিটারজেন্টের মিশ্রণ দিয়ে চুলা পরিষ্কার করতে হবে।
২. রান্নাঘর কাউন্টার এবং স্ল্যাব হলো যেখানে শাকসবজি, ফল এবং অন্যান্য উপাদানগুলো ধোয়ার আগে রাখা হয়। রান্না করার পূর্বে জীবাণু সৃষ্টি ও দূষণ রোধ করার জন্য রান্নাঘরের স্ল্যাবগুলো পরিষ্কার করতে হবে।
৩. ব্লেন্ডার, মিক্সার, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ, ওভেন, গ্রিলস, টোস্টার এবং আরও যা কিছু রান্নাঘরের সরঞ্জাম ব্যবহার করা হয়। এসব হাতের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
৪. চপিং বোর্ড নিয়মিত পরিষ্কার করতে হবে। ভালোভাবে পরিষ্কারের জন্য লবণ এবং লেবুর পানি ব্যবহার করতে পারেন।
নগর কন্ঠ.কম/এআর