বুধবার, ১০ Jun ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গরমে স্বাস্থ্যকর দই-কলা’র সালাদ

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : গরম মানেই ঘাম, পানির পিপাসা, আহারে অরুচি আর ক্লান্তি। এই গরমে পেটকে ঠান্ডা রাখবে দই।

দইয়ের ল্যাক্টোব্যাসিলাস ভাল ব্যাক্টেরিয়াকে উদ্দীপিত করে ও পেট পরিষ্কার রাখে। গরমে খেতে পারেন দই-কলা’র সালাদ।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন দই-কলা’র সালাদ

যা লাগবে

সাগর কলা ২টা, আনার দানা ১/২ কাপ, পানি ঝরানো টক দই ১/২ কাপ, মিষ্টি দই ১/২ কাপ, মধু ২ টেবিল চামচ, লবণ ১ চিমটি।

যেভাবে করবেন

টক দই, মিষ্টি দই, মধু ও লবণ একত্রে ফেটে নিন। কলা কিউব করে কেটে এতে দিয়ে দিন। আনার দানা দিয়ে হালকা হাতে সাবধানে সব মিশান। ফ্রিজে রেখে ঠাণ্ডা হলে পরিবেশন করুন।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com